শান্তিপুরে একাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু

নদিয়ার শান্তিপুরের ঘোরালিয়া কুণ্ডুপাড়া এলাকায় একাদশ শ্রেণির এক ছাত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে বাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় এক যুবক তাঁকে ব্ল্যাকমেল, মারধর এবং মানসিকভাবে নির্যাতন করছিল। সেই কারণেই ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে দাবি পরিবারের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বাড়ির একটি ঘরে একাই ছিল ওই ছাত্রী। সে ফোনে কথা বলছিল বলে পরিবারের সদস্যরা জানান। রাতে ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যরা ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে।

মৃতার দাদা রোহিত সাহার অভিযোগ, এক যুবকের সঙ্গে তাঁর বোনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল সে। অভিযোগ, এরপর থেকেই ওই যুবক তাঁকে ব্ল্যাকমেল করার পাশাপাশি মারধর ও মানসিক নির্যাতন শুরু করে। পরিবারের দাবি, এই ঘটনার জেরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল ওই ছাত্রী।

পরিবারের আরও দাবি, ছাত্রীর ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। সেখানে ওই সম্পর্ক এবং তাঁদের সাক্ষাতের বিষয়ে বিভিন্ন তথ্য লেখা রয়েছে বলে জানা গিয়েছে। ডায়েরিটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার। পুলিশ ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক