‘১মবার ভোট দেওয়ার পর মহিলা কী খেতে পারে, যা পুরুষ আইনত পারে না’, দেবের গুগলি শুনে ‘থ’ তরুণী! উত্তর কী জানেন ?

নিজস্ব সংবাদদাতা: ‘দাদাগিরি ১০’-এর মঞ্চে একের পর এক মজার প্রশ্নে প্রতিযোগীদের চাপে ফেলছেন অভিনেতা দেব। সম্প্রতি সঙ্গীতশিল্পী দেবস্মিতাকে করা তাঁর একটি প্রশ্ন ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো বেকায়দায় পড়েন প্রতিযোগী। শেষ পর্যন্ত অন্য এক প্রতিযোগীর দেওয়া যুক্তিপূর্ণ উত্তরে সন্তুষ্ট হয়ে তাঁকে পুরো ১২ পয়েন্ট দেন দেব।

দেবের প্রশ্ন ছিল, “প্রথমবার ভোট দেওয়ার পর মহিলারা আইনত কী খেতে পারেন, যা পুরুষরা পারেন না?” প্রশ্ন শুনে প্রথমে উত্তর খুঁজে পাননি দেবস্মিতা। এরপর চ্যালেঞ্জ নিতে এগিয়ে আসেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি পুরুষ সাঁতারু প্রশান্ত কর্মকার। তাঁর উত্তর, ‘শাদি কা লাড্ডু।’

প্রশান্তের যুক্তি ছিল, ১৮ বছর বয়সে একজন মহিলা যেমন প্রথমবার ভোট দেওয়ার অধিকার পান, তেমনই সেই বয়সে তাঁর বিয়েও আইনত সম্ভব। অন্যদিকে, পুরুষদের ক্ষেত্রে ভোট দেওয়ার বয়স ১৮ হলেও আইনি বিয়ের বয়স ২১। প্রশান্তের উত্তর হুবহু প্রত্যাশিত উত্তর না হলেও যুক্তি সঠিক হওয়ায় তাঁকে ১২ পয়েন্ট দিয়ে দেন দেব।

এরপর দেবস্মিতা জানান, তিনি আসলে ‘আইবুড়ো ভাত’-এর উত্তরটি জানতেন। দেবও বিষয়টি বাঙালির চেনা রীতির সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্যের সারকথা, বিয়ের আগে বাঙালি মেয়েরা ‘আইবুড়ো ভাত’ খান। যেহেতু মেয়েদের ১৮ বছর বয়সে বিয়ে আইনত সম্ভব এবং সেই বয়সেই তাঁরা ভোট দিতে পারেন, তাই প্রশ্নের গুগলির উত্তর হিসেবে ‘আইবুড়ো ভাত’ বলা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে ১৮ বছর বয়সে ভোট দেওয়ার অধিকার থাকলেও বিয়ের আইনি বয়স ২১ হওয়ায় একই যুক্তি খাটে না।

তবে টেলিভিশনের পর্দার এই মজার প্রশ্ন-উত্তর ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রে খোদ দেব। দীর্ঘদিন ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা থাকলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি অভিনেতা। ফলে ‘আইবুড়ো ভাত’-এর প্রসঙ্গ উঠতেই নেটপাড়ার একাংশের পাল্টা প্রশ্ন—“সবাইকে তো আইবুড়ো ভাতের লজিক শেখালেন, আপনি নিজে কবে আইবুড়ো ভাত খাবেন দেবদা?”

দাদাগিরির মঞ্চের একটি মজার গুগলি তাই শেষ পর্যন্ত দেবের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে কৌতূহল তৈরি করেছে নেটিজেনদের মধ্যে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক