Angana Roy: আবারো নতুন সাজে ধরা দিলেন অভিনেত্রী অঙ্গনা রায় (Angana)। গোলাপী রঙের ঝলমলে পোশাকে নতুন ফটোশ্যুটে ধরা দিলেন অভিনেত্রী। তার সাম্প্রতিক এই ছবিগুলিতে একদিকে যেমন রয়েছে গ্ল্যামার, অন্যদিকে তেমনই চোখে পড়েছে স্বাভাবিক সৌন্দর্য্যের ছোঁয়া।
খোলা চুল, হালকা মেকআপ এবং আত্মবিশ্বাসী এক্সপ্রেশনে ক্যামেরার সামনে অঙ্গনাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। বিশেষ করে উজ্জ্বল গোলাপী পোশাকের সঙ্গে তার সাজের সামঞ্জস্য নজর কেড়েছে অনুরাগীদের। আর ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গোলাপী এই পৃথিবীতে একটি স্নিগ্ধ ছোট্ট মুহূর্ত।’
যা দেখার পর থেকে তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন সকলে। আসলে
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ফটোশ্যুটেও নিজের আলাদা স্টাইল তুলে ধরতে দেখা যায় অঙ্গনাকে। ছোটবেলায়ই অভিনয়ে হাতেখড়ি তার। মাত্র পাঁচ বছর বয়সে তরুণ মজুমদারের ‘আলো’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি।
পরবর্তীতে বেশ কিছুটা বিরতির পর ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফেরেন। ‘সেই যে হলুদ পাখি’, ‘পাপ’, ‘তানসেনের তানপুরা’, ‘মোহমায়া’ এবং ‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘কুহেলি’র মতো কাজে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে।
ছোট পর্দাতেও অঙ্গনার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে পারো ও পার্বতী দুই চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে ধারাবাহিকটি থেকে বিরতি নেন অভিনেত্রী। আপাতত কোনো কাজের কথা ঘোষণা করেননি।

Sudeshna has been writing entertainment reports since 2021.