Bonny Sengupta: রবিবারের ছুটিতে কালো পোশাকে নজর কাড়লেন বনি সেনগুপ্ত

Bonny Sengupta: রবিবার মানেই ছুটির আমেজ। কাজের ব্যস্ততা থেকে খানিকটা দূরে গিয়ে নিজের মতো সময় কাটানোর সুযোগ। এমনই এক ছুটির দিনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)।

কালো পোশাকে তোলা একগুচ্ছ ছবি পোস্ট করে অনুরাগীদের নজর কেড়েছেন অভিনেতা। ছবিগুলিতে বনিকে দেখা যাচ্ছে সম্পূর্ণ কালো পোশাকে। কোথাও দেওয়ালের পাশে দাঁড়িয়ে, আবার কোথাও আরাম করে চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি।

কালো শার্টের সঙ্গে মানানসই ট্রাউজার এবং হাতে স্মার্টওয়াচ সাদামাটা অথচ স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন অভিনেতা। তার স্বাভাবিক আত্মবিশ্বাসী ভঙ্গিও নজর কেড়েছে অনুরাগীদের। ছবি পোস্ট করে সাথে ক্যাপশনে লিখেছেন, ‘রবিবারের মানসিকতা।’ বনি সেনগুপ্ত টলিউডের পরিচিত মুখ।

অনুপ সেনগুপ্ত ও পিয়া সেনগুপ্তের ছেলে বনি ২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। পরবর্তীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘তোমাকে চাই’, ‘রাজা রানি রাজি’, ‘অন্তর্জাল’-সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে অভিনেত্রী কৌশানী মুখার্জির সঙ্গে তার সম্পর্কও টলিপাড়ায় চর্চিত।

দু’জনে একাধিক সিনেমায় জুটি হিসেবেও কাজ করেছেন। সাম্প্রতিক সময়েও বনি নিজের অভিনয়জীবন নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন। ২০২৬ সালে তাকে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো কাজে দেখা গিয়েছে। এরপর কোনো প্রোজেক্টে কাজ করছেন কিনা সেই বিষয় খোলসা করেননি। আপাতত তার এই ফটোশ্যুট ভাইরাল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক