৬১-র আমির পর্দায় ২৫-এর যুবক, ‘লালকারা’-র জন্য শুরু কঠিন শারীরিক প্রস্তুতি

বয়স ৬১। অথচ পর্দায় তাঁকে দেখা যাবে ২৫ বছরের যুবকের চরিত্রে। নতুন ছবির জন্য ফের নিজের শরীর নিয়ে কঠিন পরীক্ষার পথে হাঁটছেন আমির খান। পরিচালক আশুতোষ গোয়ারিকরের আগামী ছবি ‘লালকারা’-য় তরুণ চরিত্রে অভিনয়ের জন্য ইতিমধ্যেই ওজন কমানোর প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা বলে জানা যাচ্ছে।

‘লালকারা’ নিয়ে বেশ কিছুদিন ধরেই বলিউডে আলোচনা চলছে। জানা গিয়েছে, ছবিটি একটি স্পোর্টস ড্রামা। ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে কেন্দ্র করেই গল্প এগোবে। দীর্ঘ সময় পর ‘লগান’-এর পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন আমির খান। স্বাভাবিকভাবেই ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশাও অনেকটা বেশি।

তবে ঠিক কত কেজি ওজন কমাবেন আমির, কতদিন ধরে তাঁর এই শারীরিক প্রস্তুতি চলবে কিংবা তাঁর ডায়েট ও ওয়ার্কআউট রুটিন কেমন হবে, সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আপাতত চরিত্রের উপযোগী শরীর তৈরি করাই অভিনেতার অন্যতম বড় চ্যালেঞ্জ।

চরিত্রের প্রয়োজনে নিজের শারীরিক গঠনে বড়সড় পরিবর্তন আনার ক্ষেত্রে আমির খান বরাবরই পরিচিত। ‘গজনি’-র জন্য পেশিবহুল চেহারা তৈরি করেছিলেন তিনি। আবার ‘দঙ্গল’-এ মহাবীর সিংহ ফোগটের চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে ওজন বাড়িয়ে পরবর্তী পর্যায়ে তরুণ মহাবীরের অংশের শুটিংয়ের আগে দ্রুত ওজন কমিয়েছিলেন অভিনেতা।

এ বারও সেই রকম কঠিন শারীরিক রূপান্তরের পথে হাঁটতে হচ্ছে তাঁকে। তবে ‘লালকারা’-র ক্ষেত্রে চ্যালেঞ্জ আরও বড়। ৬১ বছর বয়সে পর্দায় ২৫ বছরের যুবক হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য করে তোলাই এখন আমিরের সামনে প্রধান পরীক্ষা। ফলে ছবিতে তাঁর লুক এবং শারীরিক পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে কৌতূহল।

আশুতোষ গোয়ারিকর এবং আমির খানের এই পুনর্মিলন কতটা চমক তৈরি করে, সেটাই এখন দেখার। আর তার থেকেও বড় প্রশ্ন—৬১ বছর বয়সে আমিরকে ২৫ বছরের যুবকের চরিত্রে পর্দায় ঠিক কেমন দেখায়?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক