তেরঙ্গা পোশাকে উর্বশী, জাতীয় পতাকার অবমাননার অভিযোগে বিতর্ক তুঙ্গে

বিতর্ক যেন পিছু ছাড়ছে না মডেল-অভিনেত্রী উর্বশী রাওতেলার। ফের তাঁর পোশাক ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা। ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর চূড়ান্ত পর্বে বিচারকের আসনে দেখা গিয়েছে উর্বশীকে। সেখানেই ভারতের জাতীয় পতাকার রঙে অনুপ্রাণিত পোশাক পরে হাজির হন তিনি। আর সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে বিতর্ক।

একসময়ে সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগী ছিলেন উর্বশী। এবার সেই প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে তিনি। বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়ে তাঁর পোশাকেও ছিল বিশেষ বার্তা। গেরুয়া, সাদা ও সবুজ রঙের একটি লম্বা গাউন পরেছিলেন অভিনেত্রী। পোশাকের মাঝখানে ছিল অশোকচক্রের নকশা।

নিজের পোশাক প্রসঙ্গে উর্বশী বলেন, “আমি যেমনটা বলেছিলাম, আমিই ভারত। তাই আজ সত্যিই আমার নিজেকে ভারত বলে মনে হচ্ছে।” তিনি জানান, তাঁর পরনের পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত।

তবে এই পোশাকই এখন বিতর্কের কেন্দ্রে। নেটমাধ্যমের একাংশ উর্বশীর দেশাত্মবোধের প্রশংসা করলেও অন্য একটি অংশ তাঁর পোশাকের তীব্র সমালোচনা করেছে। তাঁদের দাবি, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাক পরে দেশের প্রতিনিধিত্ব করা উচিত হয়নি। কেউ কেউ তাঁকে ‘ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া’ এবং ‘জাতীয় গৌরব অবমাননা রোধ আইন’-এর কথাও মনে করিয়ে দিয়েছেন।

আরও পড়ুন,
‘ঠাকুরঘরে যাও, জিতলেই ৫০ হাজার’, স্ত্রীকে ভিডিও কল সজলের, ‘দাদাগিরি’র মঞ্চে কী কাণ্ড ঘটলো?

নেটিজেনদের একাংশের বক্তব্য, জাতীয় পতাকাকে পোশাক হিসেবে ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়মের কথা উল্লেখ করেই উর্বশীর ফ্যাশন-নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। কেউ লিখেছেন, “এটা অত্যন্ত অন্যায়।” আবার কারও কটাক্ষ, “তেরঙ্গা পরার অনুমতি তো নেই, আপনি কী বোঝাতে চাইছেন এসব করে?”

ফলে একদিকে উর্বশীর দেশাত্মবোধের প্রশংসা, অন্যদিকে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ—দুই মেরুতে বিভক্ত নেটদুনিয়া। তাঁর এই ‘তেরঙ্গা লুক’ ঘিরে বিতর্ক কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক