‘এক রাতের জন্য কত নেবেন?’, ‘মির্জ়াপুর’-এর জ়রিনাকে ঘিরে কুপ্রস্তাবের ভয়ঙ্কর অভিজ্ঞতা অনংশার

Anangsha Biswas: ‘মির্জ়াপুর’-এ জ়রিনা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী অনংশা বিশ্বাস। সিরিজ়ে তাঁর চরিত্রটি ছিল ধূসর প্রকৃতির—নিজের যৌন আবেদনকে কাজে লাগিয়ে রাজনৈতিক দুনিয়ায় এগিয়ে যাওয়ার চেষ্টা করে জ়রিনা। তবে পর্দার এই চরিত্রের সঙ্গে বাস্তব জীবনে তাঁর কোনও মিল নেই বলেই স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনংশা জানান, প্রথম সিজ়ন মুক্তির পর দর্শকের একাংশ তাঁকে বাস্তব জীবনেও জ়রিনার মতো ভাবতে শুরু করেছিলেন। এর জেরে তাঁর কাছে আসতে থাকে নানা অশালীন প্রস্তাব এবং আপত্তিকর বার্তা। বিষয়টি মানসিক ভাবে তাঁকে যথেষ্ট প্রভাবিত করেছিল।

অভিনেত্রীর কথায়, অভিনয়ের ক্ষেত্রে তিনি নিজের সমস্তটা দিয়েছিলেন। তাই চরিত্রের জন্য এমন প্রতিক্রিয়া পেয়ে কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। অনংশা বলেন, “আমায় বিষয়টা কিছুটা দুর্বল করেছিল। মনে হয়েছিল, আমার কাজই আমার সরস্বতী। সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে কাজটা করেছি। তা হলে মানুষ এ ধরনের কথা কেন বলছে?”

অভিনেত্রী স্পষ্ট করে জানান, বাস্তব জীবনে তিনি জ়রিনার সম্পূর্ণ বিপরীত। তাঁর কথায়, “মানুষ ভাবে জ়রিনা যেমন, আমিও নিশ্চয়ই তেমন। কিন্তু বাস্তবে আমি জ়রিনার মতো একেবারেই নই। আমি শিক্ষিত মেয়ে। বাংলার মেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যজিৎ রায়ের মাটিতে আমার বেড়ে ওঠা।”

অনংশা আরও জানান, তাঁকে সরাসরি ব্যক্তিগত সম্পর্কের প্রস্তাবও দেওয়া হয়েছে। এমনকি, এক রাতের জন্য তাঁর পারিশ্রমিক কত—সেটিও জানতে চাওয়া হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী। তাঁর কথায়, “লোকে বলে, ‘আপনি এক রাতের জন্য কত নেবেন? আমাদের সঙ্গে মরিশাস চলুন দু’দিনের জন্য, একটা সপ্তাহান্ত অন্তত কাটিয়ে আসি।’”

অভিনেত্রীর দাবি, এখনও তাঁর ইনবক্সে এই ধরনের প্রস্তাব আসে। সাধারণত ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না তিনি। কিন্তু মানুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলেই এবার বিষয়টি নিয়ে মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে জ়রিনা চরিত্রের সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলার বিষয়টিকে সম্পূর্ণ নেতিবাচক হিসাবেও দেখছেন না অনংশা। তাঁর মতে, চরিত্রটি এতটাই বিশ্বাসযোগ্য ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছিলেন যে দর্শকের একাংশ তাঁকে বাস্তব জীবনেও জ়রিনার মতো ভেবে নিয়েছেন। সেটিকে নিজের অভিনয়ের প্রশংসা হিসাবেও দেখেন তিনি।

বাস্তব জীবনে অনংশা অত্যন্ত শান্ত স্বভাবের এবং ব্যক্তিগত জীবন নিজের মধ্যেই রাখতে পছন্দ করেন বলে জানিয়েছেন। পার্টি বা মদ্যপান থেকেও তিনি দূরে থাকেন। অর্থাৎ পর্দার জ়রিনা এবং বাস্তবের অনংশার মধ্যে যে বিস্তর ফারাক, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক