গত ১৭ অগস্ট বাবা হয়েছেন গায়ক অনুপম রায়। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রশ্মিতা পাল। ২০২৪ সালের ২ মার্চ ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন অনুপম ও প্রশ্মিতা। বিয়ের দু’বছরের মধ্যেই তাঁদের জীবনে এসেছে নতুন সদস্য। এখন সন্তানকে ঘিরেই ব্যস্ত তারকা দম্পতি।
সন্তান জন্মের পাঁচ দিনের মাথায় ছেলের প্রথম ঝলক সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন প্রশ্মিতা। ছোট্ট ছেলের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘আমার সোনা, প্রতিটি মুহূর্তের জন্য আমি ঈশ্বর এবং প্রকৃতির কাছে কৃতজ্ঞ।’ যদিও ছেলের মুখ প্রকাশ্যে এলেও এখনও তাঁর নাম জানাননি অনুপম-প্রশ্মিতা।
এরই মধ্যে অনুপমের একটি মিষ্টি ভিডিও মন জয় করেছে নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে, একরত্তি ছেলেকে কোলে নিয়ে বাড়ির মধ্যেই ঘুরে বেড়াচ্ছেন গায়ক। কখনও ছেলেকে নিয়ে খেলছেন, কখনও আবার একান্তে তাকে গান শোনাচ্ছেন। বাবার কণ্ঠে গান শুনতে শুনতে নিশ্চিন্তে রয়েছে ছোট্ট সন্তান। পটভূমিতে শোনা যাচ্ছে অনুপমের নতুন গান ‘ব্যথা নেই’।
সন্তানকে কোলে নিয়ে অনুপমের এই নতুন ভূমিকায় মুগ্ধ তাঁর অনুরাগীরা। ভিডিওটি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়া। কেউ মজা করে লিখেছেন, “ও সারা জীবনের জন্য স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন পেয়ে গেল।” অন্য এক নেটিজেন লিখেছেন, “খুব সুন্দর লাগছে।” আর একজনের মন্তব্য, “বাপরে বাপ, কী মিষ্টি! কী যে আনন্দ লাগছে তোমাদের দেখে।”
প্রসঙ্গত, প্রশ্মিতা অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি দীর্ঘদিন গোপন রেখেছিলেন অনুপম। সন্তান জন্মের খবর প্রকাশ করেই অনুরাগীদের চমকে দেন তিনি। এবার বাবা হিসেবে অনুপমের এই নতুন অধ্যায়ের নানা মুহূর্তও ধীরে ধীরে ভাগ করে নিচ্ছেন তিনি। আর ছোট্ট ছেলেকে ঘিরে তাঁর এই মিষ্টি মুহূর্তগুলিই এখন অনুরাগীদের কাছে হয়ে উঠেছে বাড়তি পাওনা।
আরও পড়ুন,
ছেলের মুখ দেখালেন অনুপম-প্রশ্মিতা

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.