টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসময় তাঁদের প্রেমের সম্পর্ক ঘিরে চর্চা ছিল তুঙ্গে। সময়ের সঙ্গে পথ আলাদা হয়েছে দু’জনের, তবে পারস্পরিক শ্রদ্ধা ও পেশাদার সম্পর্ক এখনও অটুট। সম্প্রতি দেবের নতুন ছবি ‘দেশু ৭’-এর র্যাপ আপ পার্টিতে ফের একসঙ্গে দেখা গেল দু’জনকে। আর সেই মঞ্চেই শুভশ্রীকে ঘিরে অতীতের এক মজার অজানা ঘটনা প্রকাশ্যে আনলেন দেব।
‘দেশু ৭’-এর স্মৃতিচারণ করতে গিয়ে দেব জানান, এক ৩১ ডিসেম্বরের রাতে আচমকাই শুভশ্রীকে ফোন করার প্রয়োজন হয়েছিল তাঁর। কিন্তু তখন অভিনেত্রীর নম্বর তাঁর কাছে ছিল না। তাই দেব তাঁর আপ্তসহায়ক সায়ন্তনের কাছে শুভশ্রীর ফোন নম্বর চান। দেবের কথায়, সায়ন্তনের ফোনে নম্বরটি ‘শুভশ্রীদি অ্যাক্টেস’ নামে সেভ করা ছিল। এরপর রাত ২টোর সময় শুভশ্রীকে ফোন করেন তিনি। মাঝরাতে দেব কেন শুভশ্রীর নম্বর চাইছেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন সায়ন্তন। যদিও শেষ পর্যন্ত নম্বরটি দেবকে দিয়ে দেন তিনি।
তবে এখানেই শেষ নয়। সেই ঘটনার কথা বলতে গিয়ে দেব তৈরি করেন এক মজার শব্দের খেলা। হাসতে হাসতে তিনি বলেন, সেই দিন থেকে তাঁর জীবনের জার্নিতে ‘সব শুভ আর শুভ আর শুভই’ হয়ে গিয়েছে। দেবের এই মন্তব্য শুনে উপস্থিত সাংবাদিক ও দলের সদস্যদের মধ্যে হাসির রোল ওঠে।
পরিস্থিতি সামলাতে দেব অবশ্য দ্রুতই মজা করে বলেন, তিনি নাকি ‘ইনডাইরেক্টলি’ কাউকে কিছু বোঝাতে চাইছেন না। পাশাপাশি নিজের বাংলা নিয়েও রসিকতা করে জানান, ‘দাদাগিরি’ করতে করতে তাঁর বাংলা এখন আগের চেয়ে অনেকটাই শুদ্ধ হয়েছে।
আরও পড়ুম,
‘বিকিনি পরে ভাইকে রাখি পরানো জরুরি?’ কৃতীর পোশাক নিয়ে সরব কঙ্গনা
একসময় ব্যক্তিগত সম্পর্কে জড়ালেও বর্তমানে দেব ও শুভশ্রী দু’জনেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত। দেবের সঙ্গে রুক্মিণী মৈত্রের সম্পর্ক যেমন চর্চিত, তেমনই শুভশ্রীও রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন। কিন্তু পর্দায় তাঁদের পুরনো জুটি আজও দর্শকের মনে বিশেষ জায়গা ধরে রেখেছে।
তাই র্যাপ আপ পার্টিতে দেব-শুভশ্রীর একসঙ্গে দেখা পাওয়া এবং দেবের মুখে এমন ‘সব শুভ’ মন্তব্য স্বাভাবিকভাবেই নস্টালজিক করে তুলেছে অনুরাগীদের। ‘দেশু ৭’-এ তাঁদের কীভাবে দেখা যাবে, তা নিয়ে এখন থেকেই আগ্রহ তৈরি হয়েছে। ছবির এমন নামের নেপথ্যের কারণও ভবিষ্যতে প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন দেব। আপাতত দেব-শুভশ্রীর সেই পুরনো ম্যাজিক ফের বড়পর্দায় কতটা ধরা দেয়, সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.