বকেয়া টাকা চাওয়ায় কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর

ফের অভিযোগের মুখে অভিনেতা ও প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। এ বার তাঁর বিরুদ্ধে বকেয়া পারিশ্রমিক চাওয়ায় এক কাঠমিস্ত্রিকে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগকারী রাজকাপুর শর্মা ইতিমধ্যেই বেহালা থানার দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে বলে জানা গিয়েছে।

লিখিত অভিযোগে রাজকাপুর জানিয়েছেন, গত ১২ মে সোহম চক্রবর্তীর বাড়িতে একটি আলমারি তৈরির কাজ পান তিনি। ৫৫ হাজার টাকার চুক্তিতে কাজ শুরু হয় এবং অগ্রিম হিসেবে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর। অভিযোগ, সেই কাজের প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর তাঁকে আরও দু’টি আলমারি তৈরির দায়িত্ব দেওয়া হয়। সেই কাজও প্রায় ৫০ শতাংশ শেষ হয়ে যায় বলে দাবি রাজকাপুরের।

কাঠমিস্ত্রির অভিযোগ, এরপর আর কোনও টাকা না পাওয়ায় তিনি বকেয়া পারিশ্রমিক চাইতে সোহমের বাড়িতে যান। তখনই তাঁকে গালিগালাজ করা হয় এবং তাঁর উপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগপত্রে সোহমের দেহরক্ষী তোতন সর্দারের নামও উল্লেখ করেছেন রাজকাপুর।

আরও পড়ুন,
রাত ২টোর ফোন, তারপর থেকেই ‘সব শুভ’! শুভশ্রীকে নিয়ে অজানা কাহিনি ফাঁস দেবের

শুধু মারধর নয়, অভিনেতা ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি এবং ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন তিনি। যদিও এই অভিযোগগুলির বিষয়ে সোহম চক্রবর্তীর বক্তব্য জানার জন্য ফোন ও মেসেজ করা হয়েছিল। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোহমকে ঘিরে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। গত জুলাই মাসে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। হুগলির আরামবাগের বাসিন্দা তথা ‘সোনম মুভিজ়’-এর কর্ণধার ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

এর আগে বিধায়ক থাকাকালীন শহরের একটি রেস্তরাঁয় শুটিং করতে গিয়ে সেখানকার কর্মীদের সঙ্গে মতান্তর, হুমকি এবং মারধরের অভিযোগও উঠেছিল সোহমের বিরুদ্ধে। ফলে নতুন করে কাঠমিস্ত্রির এই অভিযোগ ঘিরে ফের চর্চায় অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক