আমি অন্তঃসত্ত্বা খবর শুনে কেঁদেছিলেন যশ! সেই মুহূর্তের কথা ফাঁস করলেন কিয়ারা

‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’-এর প্রচার অনুষ্ঠানে নিজের জীবনের এক বিশেষ মুহূর্তের কথা শেয়ার করলেন কিয়ারা আডবাণী। ছবিতে যশের সঙ্গে অভিনয় করার পাশাপাশি পরিচালক গীতু মোহনদাসের সঙ্গেও কাজ করেছেন অভিনেত্রী। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের সময়ের স্মৃতিচারণ করেন কিয়ারা।

‘টক্সিক’-এ নাদিয়ার চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। ছবির কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী জানান, অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি পরিবারের পর প্রথম যাঁদের জানিয়েছিলেন, তাঁরা হলেন ছবির নায়ক যশ এবং পরিচালক গীতু। কিয়ারার কথায়, “আমি নিজে যখন অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাই, তখন পরিবারের পর তোমাদের দু’জনকেই প্রথম এই খবর জানাই।”

সেই সময় যশ এবং গীতুর প্রতিক্রিয়াও তাঁকে আবেগাপ্লুত করেছিল। কিয়ারা জানান, ছবির কাজ কী ভাবে শেষ হবে বা শুটিং কী ভাবে সামলানো হবে, তা নিয়ে তাঁরা কেউ চিন্তিত হয়ে পড়েননি। বরং চোখে জল এবং মুখে হাসি নিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন যশ ও গীতু। তাঁরা বলেছিলেন, “এ বার আমরা জীবনের সেরা সময় কাটাব, কিয়ারা।”

আরও পড়ুন,
স্টার জলসায় আসছে ‘রাধা মাধব’, জুটি বাঁধবেন রাজদীপ-জয়িতা?

যশ ও গীতুর এই আচরণ কিয়ারার মনে গভীর ছাপ ফেলেছিল। অভিনেত্রী জানান, তাঁরা তাঁকে আশ্বস্ত করেছিলেন যে সেটে এসে যেন স্বচ্ছন্দে কাজ করেন। এমনকি নিজের পছন্দমতো খাবার খাওয়ার কথাও বলেছিলেন তাঁরা। কিয়ারার দাবি, এই সহযোগিতা ও ইতিবাচক মনোভাবের কারণেই শুটিংয়ে অন্তঃসত্ত্বা হওয়ার কোনও নেতিবাচক প্রভাব পড়েনি। বরং সকলে তাঁকে উৎসাহ এবং সহযোগিতা করেছেন।

ছবিটি নিয়ে আশাবাদী কিয়ারাও। আগামী ২৬ অগস্ট দর্শকদের ‘টক্সিক’ দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছবির আবেগ ও উন্মাদনা দর্শকরা উপভোগ করবেন বলেই তাঁর আশা।

অনুষ্ঠানে ‘টক্সিক’-এর বৃহত্তর লক্ষ্য নিয়েও কথা বলেন অভিনেত্রী। তাঁর কথায়, ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই তাঁদের অন্যতম উদ্দেশ্য। দেশের সেরা শিল্পী এবং প্রযুক্তিবিদদের একত্রিত করে ছবিটিকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই কাজ করেছেন তাঁরা।

যশ ও কিয়ারার পাশাপাশি ‘টক্সিক’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতার, হুমা কুরৈশী, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত। ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক