Kajol: ‘নিজের মূল্য বুঝে তাতে কর যোগ করুন!’..হঠাৎ কেন এমনটা বললেন কাজল? জানুন

Kajol: নিজের মূল্য বুঝে তারপর তাতে কর যোগ করার কথা বললেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। এবার হয়তো ভাবছেন হঠাৎ করে কেন এমন কথা বলতে গেলেন তিনি? আসলে বরাবরই ভীষণই আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। নিজের মূল্য তিনি বেশ ভালোই জানেন।

আর এই বিষয়টিই তিনি সকলকে বোঝাতে চেয়েছেন। এদিন কালো পোশাকে নজর কাড়লেন কাজল, ফ্যাশনে ফের চমক বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর। ফের তার নতুন লুকে অনুরাগীদের নজর কেড়েছেন। সম্প্রতি প্রকাশ্যে আসা ছবিতে তাকে দেখা যাচ্ছে কালো এক-শোল্ডার পোশাকে।

সঙ্গে রয়েছে সোনালি আভাযুক্ত স্কার্ট বা বটমওয়্যার। কালো ও সোনালির এই বৈপরীত্যে পুরো সাজে এসেছে এক অন্যরকম আভিজাত্য। পুলের ধারে রাতের আবহে তোলা ছবিগুলিতে কাজলের আত্মবিশ্বাসী উপস্থিতিই হয়ে উঠেছে মূল আকর্ষণ। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘নিজের মূল্য জানুন। তারপর কর যোগ করুন।’

আরও পড়ুন,
Srabanti: রিপাবলিক বাংলার কনক্লেভে গোলাপি শাড়িতে নজর কাড়লেন শ্রাবন্তী

স্বাভাবিক অথচ স্পষ্ট মেকআপে তার চোখের সাজও বিশেষভাবে নজর কেড়েছে। কখনও ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে, আবার কখনও আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিয়ে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন বয়স তার ফ্যাশন সেন্সে কোনও বাধা নয়। পোস্ট করতেই ভাইরাল হয়েছে সেইসব ছবি।

উল্লেখ্য, সম্প্রতি কাজল তার ৫২তম জন্মদিনও উদযাপন করেছেন। তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় কাজ করা এই অভিনেত্রী ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’ এবং ‘ফানা’-র মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক