টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালকের আসনে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক দশক ধরে তাঁর সঞ্চালনায় অনুষ্ঠানটি পেয়েছে আলাদা জনপ্রিয়তা। মাঝে সঞ্চালিকার পরিবর্তন হলেও রচনার মতো জনপ্রিয়তা অন্য কেউ তৈরি করতে পারেননি বলেই মনে করেন দর্শকদের একাংশ। এবার সেই পরিচিত জায়গায় পাকাপাকিভাবে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে।
স্বস্তিকা সঞ্চালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই তাঁর সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানছেন। আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, স্বস্তিকার সঞ্চালনায় ‘দিদি নম্বর ওয়ান’-এর টিআরপি আর আগের জায়গায় ফিরবে না। যদিও সমালোচনার পাশাপাশি অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন বহু দর্শক। নতুন ভূমিকায় তাঁকে এগিয়ে যাওয়ার সাহসও দিয়েছেন অনেকে।
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ‘দিদি নম্বর ওয়ান’-এর নতুন প্রোমো। আর সেখানেই স্বস্তিকার একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা। প্রোমোয় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করতে পারব না।’ এই কথা শুনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি সত্যিই সঞ্চালকের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইছেন অভিনেত্রী?
আরও পড়ুন,
পছন্দের নায়ককে কাছে পেয়ে চোখে জল শ্রুতির, দেবের সঙ্গে ছবি তুলে কী বললেন অভিনেত্রী?
তবে প্রোমোটি ভালোভাবে দেখলেই পরিষ্কার হয়ে যায়, স্বস্তিকা আসলে নিজের অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন। অনুষ্ঠানের এক প্রতিযোগী জানান, তিনি তোতলানোর কারণে জীবনে বহুবার কটূক্তির শিকার হয়েছেন। কিন্তু সেই নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে গিয়েছেন তিনি।
প্রতিযোগীর কথা শুনে স্বস্তিকাও নিজের অভিজ্ঞতার কথা জানান। অভিনেত্রী বলেন, তাঁকেও একসময় অনেকে বলেছিলেন যে ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালনা তিনি করতে পারবেন না। এমনকী, তাঁর দ্বারা এই কাজ হবে না বলেও অনেকে মন্তব্য করেছিলেন। কিন্তু সেই সমস্ত সমালোচনাকে উপেক্ষা করেই তিনি সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন।
স্বস্তিকার কথায়, নিন্দুকদের কথায় কান না দিয়ে তিনি নিজের মতো করে কাজ করে যাচ্ছেন এবং ‘ফাটিয়ে দিচ্ছেন’। একইসঙ্গে ওই প্রতিযোগীকেও নিজের জায়গা থেকে দুর্দান্ত কাজ করে যাওয়ার উৎসাহ দেন তিনি।
অর্থাৎ, স্বস্তিকার ‘আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করতে পারব না’ মন্তব্যের নেপথ্যে রয়েছে সম্পূর্ণ অন্য অর্থ। সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনও ইঙ্গিত তিনি দেননি। বরং সমালোচকদের জবাব দিয়ে নিজের নতুন ভূমিকায় আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন অভিনেত্রী।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.