প্রেমে ভাঙন রাজবীর-নন্দিনীর? বিগ বসের ঘরে ‘ভালবাসার অ্যাকটিং’ নিয়ে বিস্ফোরক মন্তব্য!

বিগ বস বাংলার ঘরে ফের নতুন করে উত্তেজনা! কখনও প্রেম, কখনও অভিমান, আবার কখনও তুমুল ঝগড়া—সব মিলিয়ে জমে উঠেছে প্রতিযোগীদের খেলা। এবার লাক্সারি বাজেট টাস্ককে কেন্দ্র করে বচসায় জড়ালেন রাজবীর দে ও নন্দিনী দত্ত। একে অপরের সঙ্গে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রাজবীর নন্দিনীকে বলে বসেন, ‘ভালবাসার অ্যাকটিং করবে না!’ তাঁদের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন চর্চা। তবে কি বিগ বসের ঘরে এই জুটির সম্পর্কে সত্যিই ফাটল ধরল?

সম্প্রতি বিগ বস বাংলার একটি পর্বে লাক্সারি বাজেট টাস্ক চলাকালীন স্টার দেওয়াকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন রাজবীর দে ও নিরঞ্জন মণ্ডল। রাজবীর স্পষ্ট জানিয়ে দেন, নিরঞ্জনকে তিনি বিশ্বাস করেন না। তাই তাঁকে স্টার দিতে রাজি নন। অন্যদিকে, নিরঞ্জনও রাজবীর সম্পর্কে একই ধরনের মনোভাব প্রকাশ করেন।

এই পরিস্থিতিতে দু’জনের মাঝে কথা বলতে এগিয়ে আসেন নন্দিনী দত্ত। কিন্তু তাঁর হস্তক্ষেপেই যেন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নন্দিনীর কথায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন রাজবীর। শুরু হয় দু’জনের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা। পরিস্থিতি সামাল দিতে রাজবীরকে শান্ত হওয়ার পরামর্শ দেন নন্দিনী। তাঁকে স্পষ্ট করে বলেন, ‘এভাবে কথা বলবে না।’ কিন্তু নন্দিনীর কথায় শান্ত হওয়ার পরিবর্তে আরও রেগে যান রাজবীর। পাল্টা জবাবে তিনি বলেন, ‘আমি এভাবেই কথা বলব। আমাকে তাহলে জিজ্ঞেস করবে না।’

রাজবীরের এমন আচরণে চুপ করে থাকেননি নন্দিনীও। তিনিও সাফ জানিয়ে দেন, তিনি আর রাজবীরকে কিছু জিজ্ঞাসা করছেন না। এমনকী তাঁকে চলে যেতেও বলেন। ফলে দু’জনের মধ্যে দূরত্ব আরও বাড়তে থাকে। নন্দিনীর সঙ্গে নিরঞ্জনের কথাবার্তা যে রাজবীরের একেবারেই পছন্দ হয়নি, তা তাঁর আচরণেই স্পষ্ট হয়ে যায়। রাগের মাথায় নন্দিনীকে নিজের অবস্থান পরিষ্কার করে নেওয়ার পরামর্শ দেন তিনি। রাজবীরের অভিযোগ, নন্দিনী সবসময় তাঁর সঙ্গে ঝগড়া করার চেষ্টা করেন এবং তাঁর বিরোধীদের পক্ষ নেন।

এখানেই শেষ নয়। নন্দিনীকে উদ্দেশ্য করে রাজবীর বলেন, ‘তুমি আগে ঠিক করো কার সঙ্গে খেলতে চাইছ। আমার বিরোধীদের সঙ্গে খেলতে চাইলে খেল। সবসময় আমার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করো, আমার বিরুদ্ধে যাও। তোমার আসল রূপটা এবার বেরোচ্ছে।’ এরপরই রাজবীরের মুখে শোনা যায় আরও বিস্ফোরক মন্তব্য—‘বোঝা যায় কে কাকে ভালবাসে, তাই ভালবাসার অ্যাকটিং করবে না।’ তাঁর এই মন্তব্যের পরেই দু’জনের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এতদিন তাঁদের মধ্যে যে ঘনিষ্ঠতা দেখা গিয়েছিল, তা কি এবার তিক্ততায় বদলে গেল? নাকি বিগ বসের ঘরের সাময়িক রাগ-অভিমানই এই ঝামেলার কারণ?

তবে বিগ বসের ঘরে ঝগড়া মানেই যে সম্পর্কের ইতি, তা নয়। রাজবীর ও নন্দিনীর ক্ষেত্রেও তেমনটাই দেখা গেল। তুমুল বচসার পর তাঁদের মনোমালিন্য কেটে যায়। ফের একসঙ্গে খেলায় মন দেন দু’জনে। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া জল্পনা আপাতত অন্য দিকে মোড় নেয়। এদিকে, এই লাক্সারি বাজেট টাস্কে শেষ পর্যন্ত জয়ী হয়েছে সৃজলার দল। টাস্কের ফলাফল এবং প্রতিযোগীদের মধ্যে চলতে থাকা সমীকরণ—দু’টি বিষয় নিয়েই এখন দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় গত ৩০ আগস্ট শুরু হয়েছে বিগ বস বাংলা। শো শুরু হওয়ার পর থেকেই প্রতিযোগীদের মধ্যে নানা রকম সমীকরণ, ঝামেলা এবং নতুন চমক দেখা যাচ্ছে। প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করেন রাজবীর দে। এরপর দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে যোগ দেন জীতু কমল।মাঝে প্রতিযোগী হিসেবে এন্ট্রি নিয়েছিলেন অনুষ্কা ঘোষও। তবে মাত্র দু’সপ্তাহের মধ্যেই শো থেকে বিদায় নিতে হয় তাঁকে। সম্প্রতি আরও দুই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করেছেন সৌরভ দাস ও রণিতা দাস।

‘প্রার্থনা করুন…’, গুরুতর অসুস্থ রণজয় বিষ্ণু! কী হয়েছে অভিনেতার?
‘প্রার্থনা করুন…’, গুরুতর অসুস্থ রণজয় বিষ্ণু! কী হয়েছে অভিনেতার?

সব মিলিয়ে বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ প্রতিনিয়ত বদলাচ্ছে। রাজবীর ও নন্দিনীর সাম্প্রতিক ঝগড়া সেই উত্তেজনাকেই আরও বাড়িয়ে দিয়েছে। তবে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে এগোয়, তা জানতে নজর রাখতে হবে শোয়ের পরবর্তী পর্বগুলিতে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক