অরিজিতের পর এবার আমাল! ‘আমাকে বিদায় জানাও’, হঠাৎ বিরতির ঘোষণা গায়কের

অরিজিৎ সিংয়ের পর এবার সঙ্গীত জগত থেকে সাময়িক বিরতির ঘোষণা করলেন গায়ক ও সুরকার আমাল মালিক (Amaal Mallik)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। আমাল জানিয়েছেন, আগামী বছর পর্যন্ত সিনেমার জন্য নতুন কোনও গান করবেন না। তাঁর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই চমকে গিয়েছেন অনুরাগীরা।

‘আমার জন্য যা ভালো, সেটাই করব’

নিজের পোস্টে আমাল জানান, তিনি সম্পূর্ণ ভালো আছেন। তবে নিজের মন, শরীর ও সামগ্রিক সুস্থতার দিকে নজর দেওয়ার জন্য তাঁর কিছুটা বিরতি প্রয়োজন। তিনি লেখেন, নিজের জন্য যা সবচেয়ে ভালো, আপাতত সেটিতেই মন দিতে চান তিনি।

আমাল আরও জানান, আগামী বছর পর্যন্ত নতুন কোনও সিনেমার গানে তাঁকে পাওয়া যাবে না। তবে আগে রেকর্ড করা কিছু অপ্রকাশিত সিনেমার গান ভবিষ্যতে প্রকাশ পেতে পারে। তাঁর কথায়, এগুলির বেশ কিছুই অল্প বাজেটের ছবি এবং ভালো উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে। কিন্তু সেই ছবিগুলির মুক্তি এবং পর্যাপ্ত স্ক্রিন পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত।

Amaal Mallik
Amaal Mallik

‘এখন আমাকে বিদায় জানাও’

পোস্টের শেষদিকে আমাল স্পষ্ট করে দেন, আপাতত তিনি কিছুটা আড়ালে থাকতে চান। তিনি জানান, প্রয়োজনীয় খবর থাকলে নিজেই সকলকে জানাবেন। সিনেমার জগত থেকে সঙ্গীতের দিকে ফেরার ইঙ্গিত দিয়ে আমাল লেখেন, এই যাত্রায় তিনি অনেকটা পথ পেরিয়েছেন, এবার আবার সঙ্গীতের দিকেই ফিরতে চান।

আরও পড়ুন,
হাতে ঢাকা বক্ষযুগল, সুতোর লেশমাত্র নেই! শালিনীর ‘বোল্ড’ ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া

তাঁর বার্তা, ‘এখন আমাকে বিদায় জানাও। আমি আবার ফিরে আসব।’ অর্থাৎ এটি স্থায়ীভাবে সঙ্গীত ছেড়ে দেওয়া নয়, বরং নিজের জন্য কিছুটা সময় নেওয়ার সিদ্ধান্ত। এর আগে গত মে মাসে আমাল মালিক চলচ্চিত্র ও সঙ্গীত জগতের কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তাঁকে বছরের পর বছর কোণঠাসা করে রাখার অভিযোগ তুলেছিলেন। যদিও কারও নাম প্রকাশ্যে আনেননি তিনি। সেই সময় আমাল জানিয়েছিলেন, সিনেমায় কাজের সুযোগ না পেলেও তিনি স্বাধীনভাবে বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক তৈরি করে সন্তুষ্ট থাকতে পারবেন।

Arijit Singh
Arijit Singh

সম্প্রতি ‘আওয়ারাপান ২’ ছবির জন্য ‘ইয়ে আওয়ারাপান’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আমাল। তার পরেই তাঁর এই বিরতির ঘোষণা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

‘জয় হো’ দিয়ে বলিউডে পথচলা

সুরকার দাবু মালিকের ছেলে এবং সঙ্গীত পরিচালক আনু মালিকের ভাগ্নে আমাল মালিক। ২০১৪ সালে সালমান খান অভিনীত ‘জয় হো’ ছবির মাধ্যমে সুরকার হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। পরের বছর ‘রয়’ ছবির ‘সূরজ ডুবা হ্যায়’ গানটি তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে। এরপর ‘হিরো’, ‘এয়ারলিফট’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কবীর সিং’ এবং ‘ভেদা’-সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন আমাল। নিজের সুর করা বেশ কিছু গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত ইন্ডিপেন্ডেন্ট গানও প্রকাশ করতেন আমাল। তবে তাঁর সর্বশেষ ইন্ডি সিঙ্গল প্রকাশিত হয়েছিল ২০২১ সালে। এবার সিনেমার গান থেকেও সাময়িক বিরতি নিয়ে নিজের সঙ্গীত ও ব্যক্তিগত সুস্থতার দিকে মন দেওয়ার সিদ্ধান্ত নিলেন এই গায়ক-সুরকার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক