Sreemoyee: রাখীবন্ধনের উৎসবে এবার আরও বিশেষ হয়ে উঠলো কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee) পরিবার। কারণ, পরিবারের দুই ক্ষুদে সদস্য কৃষভি ও কৃশিবের জীবনে এটাই প্রথম রাখীবন্ধন। বিশেষ দিনের সেই মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শ্রীময়ী।
ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট কৃষভির হাতে রয়েছে সুন্দর রাখী। পাশাপাশি আরও একটি ছবিতে দেখা যাচ্ছে কৃশিবের হাতেও পরানো হয়েছে একই ধরনের রাখী। দুই ভাই-বোনের এই প্রথম রাখীবন্ধনের মুহূর্তে ধরা পড়েছে পরিবারের আনন্দের আবহ। ক্ষুদেদের মিষ্টি মুখের ছবি ইতিমধ্যেই নেটপাড়ার নজর কেড়েছে।
ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘কৃষভি ও কৃশিবের রাখিবন্ধন উৎসব।’ কৃষভি ও কৃশিবের বয়সের ব্যবধানও খুব বেশি নয়। ২০২৪ সালের নভেম্বর মাসে জন্ম হয় কাঞ্চন ও শ্রীময়ীর প্রথম সন্তান কন্যা কৃষভির। এরপর চলতি বছরের ২৫ জুলাই তাদের পরিবারে আসে পুত্রসন্তান। কাঞ্চন-শ্রীময়ী ছেলের নাম রেখেছেন কৃশিব।
অর্থাৎ, কৃশিবের জন্মের পর এই প্রথম ভাই-বোনের রাখীবন্ধন উৎসব। স্বাভাবিকভাবেই দিনটি তাদের বাবা-মায়ের কাছেও হয়ে উঠেছে বিশেষ। অন্যদিকে, কৃষভির কাছেও ভাইয়ের সঙ্গে প্রথম রাখীর স্মৃতি নিঃসন্দেহে আলাদা হয়ে থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনি মতে বিয়ে করেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। পরে মার্চে সামাজিক অনুষ্ঠান করে বিয়ে সম্পন্ন হয়। এখন দুই সন্তানকে নিয়ে তাদের পরিবার আরও পরিপূর্ণ। আর প্রথম রাখীবন্ধনের এই ছবিগুলিতে সেই পারিবারিক আনন্দেরই সুন্দর ঝলক মিললো।

Sudeshna has been writing entertainment reports since 2021.