গুরুতর আহত সৌমিতৃষা! পায়ে চোট, হাঁটুতে ব্যান্ডেজ—কেমন আছেন অভিনেত্রী?

নতুন কাজের সুখবর দেওয়ার পরেই চোট পেলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে পায়ে আঘাত লাগার কথা জানিয়েছেন অভিনেত্রী। ছবিতে তাঁর হাঁটুর চারপাশে ব্যান্ডেজ জড়ানো দেখা যাচ্ছে। তবে চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন সৌমিতৃষা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করে নতুন কাজের ঘোষণা করেছিলেন সৌমিতৃষা। খুব শীঘ্রই তাঁকে নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে বলে জানিয়েছিলেন অভিনেত্রী। সেই সুখবর দেওয়ার পরেই তাঁর চোটের ছবি সামনে আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা।

ছবিতে দেখা যাচ্ছে, হাঁটুতে ব্যান্ডেজ জড়ানো অবস্থায় মিরর সেলফি তুলেছেন সৌমিতৃষা। ছবির সঙ্গে অভিনেত্রী মজার ছলেই লিখেছেন, ‘গলত কাদম মুঝে উঠা লেতে হ্যায় অর মে গির জাতি হু বারবার। দেখুন শেষ পর্যন্ত।’ অর্থাৎ ভুল পদক্ষেপের কারণেই বারবার পড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

তবে অভিনেত্রীর এই চোট নিয়ে আপাতত আশঙ্কার কোনও কারণ নেই। জানা গিয়েছে, আঘাত খুব একটা গুরুতর নয় এবং বর্তমানে তিনি বেশ ভালোই আছেন। যদিও ঠিক কীভাবে বা কোথায় এই চোট লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। শুটিং ফ্লোরে নাকি অন্য কোথাও দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়েও কোনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন,
পর্দায় আদর্শ স্বামী, বাস্তবে ‘প্লেবয়’! ৫৩-তে রাম কপূরের জীবন কেন এত বিতর্কিত?

চোটের খবরের পাশাপাশি সৌমিতৃষার নতুন কাজ নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। কিছুদিন আগেই হইচই-এর পর্দায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘আতঙ্ক’। সেই সিরিজের কিছু অংশের কাজ এখনও বাকি থাকলেও এরই মধ্যে নতুন ওয়েব সিরিজের খবর দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নতুন কাজের সঙ্গে যুক্ত টিমের প্রতি ভালোবাসাও জানিয়েছেন সৌমিতৃষা। তিনি লেখেন, ‘খুব তাড়াতাড়ি আসছি। এনারা সবাই আমাকে অ্যাজ ইউজুয়াল সহ্য করেছেন, আমাকে সামলানো সহজ না যেটা এনারা করেছেন, সব দুষ্টুমি সহ্য করেছেন। এই মেকআপ রুম বন্ডিংটা নিয়ে আর কী বলবো! হাসি মজা আনন্দ করে দিনগুলো কেটে গেল।’

আরও পড়ুন,
দ্বিতীয় বিয়েতেও মিলল না সুখ! ছ’মাসের আগেই ভাঙল বাদশা ও ইশার দাম্পত্য

অভিনেত্রী নিজের পোস্টে সিরিজের নাম সরাসরি জানাননি। তবে জানা যাচ্ছে, তাঁর আগামী ওয়েব সিরিজের নাম ‘মাঙ্গলিক’। হইচই-এর পর্দাতেই শীঘ্রই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

প্রকাশ্যে আসা ছবিগুলি দেখে অনুমান করা হচ্ছে, কুসংস্কারকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে এই নতুন সিরিজের গল্প। সেখানে সৌমিতৃষার চরিত্রকে কোনও ধরনের কুসংস্কারের বিরুদ্ধে লড়তে দেখা যেতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।

এখন আপাতত অভিনেত্রীর দ্রুত সুস্থ হয়ে ওঠার দিকেই নজর অনুরাগীদের। চোট সামলে নতুন ওয়েব সিরিজে সৌমিতৃষাকে কবে দেখা যাবে, সেই অপেক্ষাতেই তাঁর ভক্তরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক