সেলিব্রিটিদের বন্ধুত্বে হঠাৎ ফাটল, তারপর সোশ্যাল মিডিয়ায় পরোক্ষ কটাক্ষ—সিনেপাড়ায় এমন ঘটনা নতুন নয়। এবার সেই তালিকায় নাম জড়াল মডেল-অভিনেত্রী সানা মকবুল ও অভিনেত্রী মাহি ভিজের। দু’জনের কেউই সরাসরি একে অপরের নাম নেননি। তবে সানার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জোর জল্পনা, তাঁর নিশানায় নাকি পুরনো বন্ধু মাহি ভিজ।
একসময় সানা ও মাহির মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল বলেই জানা যায়। কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে দু’জনেই পরস্পরকে আনফলো করেছেন। এর পরেই সানার একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সেখানে তিনি এক পুরনো বন্ধুর বিরুদ্ধে নানা অভিযোগ তোলার পাশাপাশি বেশ কড়া ভাষায় আক্রমণ করেছেন।
সানা লিখেছেন, জীবন সত্যিই এক অদ্ভুত খেলা। তাঁর এক পুরনো বন্ধু নাকি তাঁকে নিয়ে এদিক-ওদিক নানা কথা বলে বেড়াচ্ছেন এবং তিনি কী বলেছেন বা বলেননি, তা নিয়েও আলোচনা করছেন। এরপরই সানার হুঁশিয়ারি, তিনি যদি মুখ খোলেন, তাহলে ওই ব্যক্তির তৈরি করা ‘অসহায় নারীর’ ভাবমূর্তি আর টিকবে না।
আরও পড়ুন,
গুরুতর আহত সৌমিতৃষা! পায়ে চোট, হাঁটুতে ব্যান্ডেজ—কেমন আছেন অভিনেত্রী?
এরপর আরও বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী। ওই ব্যক্তিকে ‘ডাস্টবিন’-এর সঙ্গে তুলনা করে সানা লেখেন, ঈশ্বর যেন তাঁকে সুমতি দেন এবং তাঁর ‘নর্দমার মতো নোংরা মানসিকতা’ বদলান। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, এতদিন চুপ ছিলেন নিজের ইচ্ছেতেই। তাঁর নীরবতাকে যেন কেউ দুর্বলতা বলে মনে না করেন। সানা আরও দাবি করেন, তিনি অপ্রয়োজনীয় নাটকের মধ্যে নিজেকে জড়াতে চান না। নিজের পোস্টের শেষে একটি প্রচলিত প্রবাদ টেনে এনে ওই ব্যক্তিকে কটাক্ষও করেন।
আরও পড়ুন,
দ্বিতীয় বিয়েতেও মিলল না সুখ! ছ’মাসের আগেই ভাঙল বাদশা ও ইশার দাম্পত্য
সানা কারও নাম উল্লেখ না করলেও, দু’জনের সোশ্যাল মিডিয়া কার্যকলাপের দিকে নজর রেখেছেন নেটিজেনরা। বিশেষ করে সানা ও মাহির পরস্পরকে আনফলো করার বিষয়টি সামনে আসতেই জল্পনা আরও তীব্র হয়েছে। অনেকেই মনে করছেন, সানার এই বিস্ফোরক পোস্টের ইঙ্গিত মাহি ভিজের দিকেই। মাহির ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি নানা আলোচনা রয়েছে। বিবাহবিচ্ছেদের পর বর্তমানে দুই সন্তানকে নিয়ে তাঁর জীবনযাপন নিয়ে প্রায়ই চর্চা হয়। সেই কারণেই সানার পোস্টে ‘অসহায় নারীর ভাবমূর্তি’ সংক্রান্ত মন্তব্যটিকেও মাহির সঙ্গে জুড়ে দেখছেন নেটিজেনদের একাংশ।
তবে পুরো বিষয়টিই আপাতত জল্পনার পর্যায়ে। সানা মকবুল তাঁর পোস্টে মাহি ভিজের নাম নেননি। অন্যদিকে, এই অভিযোগ বা কটাক্ষ নিয়ে এখনও পর্যন্ত মাহি ভিজের তরফে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে দুই অভিনেত্রীর বন্ধুত্বে ঠিক কী কারণে ফাটল ধরল, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.