DeSu7: টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি দেব (Dev) ও শুভশ্রীকে (Subhasree) ফের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। আসন্ন সিনেমা ‘DeSu7’-এর প্রচারের আবহেই প্রকাশ্যে এসেছে তাদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি।
ছবিতে কখনও পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে দু’জনকে, আবার কখনও দেবের বাহুডোরে শুভশ্রী সবমিলিয়ে ছবিগুলিতে ধরা পড়েছে তাদের পুরনো পর্দার রসায়নের ছাপ।
দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের আগ্রহ অবশ্য অনেকদিনের।
‘ধূমকেতু’-র পর তাদের আবার নতুন কাজে একসঙ্গে দেখা যাবে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। ‘DeSu7’ তাদের সপ্তম যৌথ কাজ হিসেবে বিশেষ গুরুত্বও পেয়েছে। সিনেমার আরও একটি বিশেষ দিক হলো, এবার অভিনেতা দেবের পাশাপাশি পরিচালক দেবের সঙ্গেও কাজ করেছেন শুভশ্রী।
শ্যুটিং শেষ হওয়ার পর শুভশ্রী পরিচালক হিসেবে দেবের কাজের প্রশংসা করেছেন। পাল্টা দেবও শুভশ্রীকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন এবং সিনেমার প্রতি তার আস্থার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সম্প্রতি প্রকাশিত প্রথম ঝলক ও প্রচার-পর্বে রোম্যান্স, রহস্য ও অ্যাকশনের ইঙ্গিত মিলেছে।
ফলে দেব-শুভশ্রীর সম্পর্কের সমীকরণ এবার কোন নতুন মোড় নেয়, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। পুজোর আবহে বড়োপর্দায় ফিরতে চলেছে এই বহু প্রতীক্ষিত জুটি। তাই প্রচারের ছবিতে তাদের এই কাছাকাছি মুহূর্ত দেখে অনুরাগীদের একটাই প্রশ্ন ‘পর্দায়ও কি ফিরবে সেই পুরনো ‘দেশু’ ম্যাজিক?’

Sudeshna has been writing entertainment reports since 2021.