ডাকঘরের পরিষেবা নিতে এবার আর ঘণ্টার পর ঘণ্টা পোস্ট অফিসের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। মোবাইল অ্যাপের মাধ্যমেই মিলবে India Post-এর একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের উদ্যোগে চালু হয়েছে ‘Dak Sewa’ অ্যাপ।
অগস্ট মাসেই এই অ্যাপের আপগ্রেডেড সংস্করণ চালু করা হয়েছে। পোস্ট অফিসের বিভিন্ন পরিষেবাকে আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই অ্যাপ চালুর মূল লক্ষ্য। Department of Posts-এর CEPT এই অ্যাপটি তৈরি করেছে। একাধিক আঞ্চলিক ভাষাতেও পরিষেবা পাওয়ার সুযোগ থাকছে।
কী এই ‘Dak Sewa’ অ্যাপ?
‘Dak Sewa’ হল India Post-এর ডিজিটাল পরিষেবা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে পোস্ট অফিসে গিয়ে যে কাজগুলি করতে হয়, তার বেশ কিছুই মোবাইল থেকেই করা যাবে। অ্যাপে রয়েছে বুকিং, পার্সেল ও চিঠি ট্র্যাকিং, পেমেন্ট-সহ একাধিক সুবিধা। ডাক পরিষেবা নিয়ে কোনও সমস্যা হলে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
কোন কোন পরিষেবা মিলবে?
Dak Sewa অ্যাপের মাধ্যমে মোবাইল থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করা যাবে। যেমন—
– Speed Post ও পার্সেল বুকিং
– চিঠি ও পার্সেলের স্ট্যাটাস ট্র্যাকিং
– কাছাকাছি পোস্ট অফিস খুঁজে বের করা
– এলাকার PIN Code খোঁজা
– Postage Calculator-এর মাধ্যমে ডাক খরচ হিসাব করা
– ডাক পরিষেবা নিয়ে অভিযোগ জানানো
– PLI ও RPLI-এর প্রিমিয়াম সংক্রান্ত পরিষেবা
– Post Office Savings Scheme-এর সুদের হিসাব
– ইলেকট্রিক মানি অর্ডার ট্র্যাক করা
অর্থাৎ, ডাকঘরের পরিষেবার সঙ্গে যুক্ত একাধিক সাধারণ কাজ এবার স্মার্টফোন থেকেই করার সুযোগ পাওয়া যাবে।
বাড়ি থেকেই কি পার্সেল পাঠানো যাবে?
এই অ্যাপের অন্যতম সুবিধা হল, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বাড়ি থেকেই পার্সেল পাঠানোর ব্যবস্থা পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ডাকঘরে গিয়ে পার্সেল জমা দেওয়ার বদলে ডাক বিভাগের কর্মীরা বাড়ি থেকে তা সংগ্রহ করে নিয়ে যাবেন।
তবে এই হোম পিকআপ পরিষেবা সব জায়গায় বা সব ধরনের পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই পার্সেল বুক করার আগে সংশ্লিষ্ট এলাকায় এই সুবিধা চালু রয়েছে কি না, তা অ্যাপের মাধ্যমে যাচাই করে নেওয়া প্রয়োজন।
Android ও iPhone—দুই প্ল্যাটফর্মেই অ্যাপ
Dak Sewa অ্যাপ Android এবং iOS—দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে। ফলে স্মার্টফোন ব্যবহারকারী সাধারণ গ্রাহকদের জন্য ডাক বিভাগের পরিষেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
পোস্ট অফিসের পরিষেবাকে আরও ডিজিটাল ও গ্রাহকবান্ধব করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। ফলে Speed Post থেকে শুরু করে পার্সেল ট্র্যাকিং, PIN Code খোঁজা কিংবা অভিযোগ জানানো—দৈনন্দিন প্রয়োজনের একাধিক কাজ পোস্ট অফিসে না গিয়েই মোবাইলের মাধ্যমে করা সম্ভব হবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.