‘প্রেম নয়, নোংরামি!’ রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ সৌরভের মায়ের, কী বললেন পরিবারের সদস্যরা?

বিগ বসের ঘরে প্রতিযোগীদের খেলা যত এগোচ্ছে, ততই বাড়ছে বিতর্ক। তবে বর্তমানে শোয়ের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে রাজবীর দে এবং নন্দিনী দত্তের ঘনিষ্ঠতা। ক্যামেরার সামনেই তাঁদের প্রেম, ঘনিষ্ঠ মুহূর্ত এবং একই বিছানায় থাকা নিয়ে দর্শকদের একাংশের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। এবার এই বিষয়টি নিয়েই প্রকাশ্যে মুখ খুললেন বিগ বসের প্রতিযোগী সৌরভ দাসের পরিবার। রাজবীর-নন্দিনীর আচরণ নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন সৌরভের মা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভের মা জানান, বিগ বস এমন একটি রিয়ালিটি শো, যা পরিবারের সকলে একসঙ্গে বসে দেখেন। বাড়ির ছোটরাও এই অনুষ্ঠান দেখে। তাই পর্দায় প্রতিযোগীদের আচরণে একটা শালীনতা বজায় রাখা প্রয়োজন। তাঁর কথায়, মিষ্টি প্রেম বা ভালোবাসার মুহূর্ত দেখতে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠতা যেন সীমা ছাড়িয়ে গিয়েছে। বিষয়টি আর স্বাভাবিক প্রেমের পর্যায়ে নেই বলেই মনে করছেন তিনি।

এমনকী, এই ধরনের দৃশ্য দেখতে দেখতে একসময় অনুষ্ঠান দেখা বন্ধ করে দেওয়ার কথাও ভেবেছিলেন সৌরভের মা। তবে ছেলের খেলা দেখার আগ্রহ থেকেই এখনও নিয়মিত বিগ বস দেখছেন তিনি। শুধু সৌরভের মা নন, রাজবীর-নন্দিনীর আচরণ নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন তাঁর বোনও। পরিবারের সঙ্গে বসে এই ধরনের দৃশ্য দেখতে গিয়ে তাঁকে অস্বস্তিতে পড়তে হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে, রাজবীর যথেষ্ট ভালো প্রতিযোগী। কিন্তু নন্দিনীর সঙ্গে সম্পর্কের সমীকরণে জড়িয়ে পড়ার পর থেকে খেলায় তাঁর মনোযোগ কিছুটা কমেছে।

অন্যদিকে, সৌরভের বাবার বক্তব্যেও উঠে এসেছে শালীনতার প্রসঙ্গ। তাঁর মতে, প্রতিযোগিতায় জেতার জন্য প্রত্যেকেই নিজের মতো করে কৌশল অবলম্বন করতে পারেন। কিন্তু সেই কারণে ব্যক্তিগত আচরণের সীমা অতিক্রম করা কখনওই সমর্থনযোগ্য নয়।

বিগ বসের ঘরে সৌরভ দাস এখন ‘বাবলা’ নামেই পরিচিত। তাঁর অভিনয় দক্ষতা, মজাদার কথাবার্তা, উপস্থিত বুদ্ধি এবং খেলার কৌশল নজর কেড়েছে দর্শকদের। পরিবারের সদস্যরাও তাঁর খেলায় যথেষ্ট খুশি।

তাঁদের মতে, অন্য প্রতিযোগীদের মতো কোনও বিতর্কে জড়িয়ে না পড়ে নিজের স্বাভাবিক আচরণ এবং শালীনতা বজায় রেখেই খেলছেন সৌরভ। কমিক টাইমিং থেকে শুরু করে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া—সব ক্ষেত্রেই নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন তিনি।

সব মিলিয়ে বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন সৌরভের পরিবারের এই মন্তব্য নতুন করে চর্চার জন্ম দিয়েছে। আগামী দিনে রাজবীর ও নন্দিনী নিজেদের আচরণে কোনও পরিবর্তন আনেন কি না, পাশাপাশি সৌরভের খেলার কৌশল তাঁকে কতদূর এগিয়ে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

মাত্র ৬ বছর বয়সেই বাবাকে হারান রাজবীর, বিগ বসের ঘরে শোনালেন শৈশবের যন্ত্রণার কথা
মাত্র ৬ বছর বয়সেই বাবাকে হারান রাজবীর, বিগ বসের ঘরে শোনালেন শৈশবের যন্ত্রণার কথা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক