Iman: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমার আজও বাঙালির আবেগের অন্যতম নাম। তার অভিনয়, ব্যক্তিত্ব এবং পর্দার উপস্থিতি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে এসেছে। মহানায়কের জন্মবার্ষিকী এলেই তাই তাকে ঘিরে শুরু হয় নানা স্মৃতিচারণ।
সেই আবেগেই এবার সামিল হলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী (Iman)। হয়তো অনেকেই জানেন এই বছর শতবর্ষ উদযাপিত হল মহানায়কের জন্মদিনের রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী তারই অন্তিম দিনের ছবি ভাগ করে নিয়েছেন ইমন।
ছবিগুলির মাধ্যমে যেন বাংলা সিনেমার স্বর্ণযুগের সেই চেনা আবহেই ফিরে গেলেন তিনি। যেখানে তার সাথে ধরা দিয়েছেন টলিউডের অতি পরিচিত মুখেরা। যে তালিকায় রয়েছেন দেব, জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে অন্যান্যরা। ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, ‘আজ আমাদের পরম শ্রদ্ধেয় মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ পূর্তি উদযাপনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি কৃতজ্ঞ।’
উল্লেখ্য, উত্তম কুমার শুধু একজন অভিনেতা নন, বাঙালির সাংস্কৃতিক স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগের নাম। সুচিত্রা সেনের সঙ্গে তার জুটি থেকে শুরু করে একের পর এক কালজয়ী ছবিতে তার অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। তাই তার জন্মবার্ষিকীতে ইমনের মতো শিল্পীর শ্রদ্ধার্ঘ্যও হয়ে উঠেছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
গান ও সংস্কৃতির জগতের অন্যতম পরিচিত মুখ ইমন বরাবরই বাংলা সংস্কৃতির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। মহানায়ককে স্মরণ করে তার সাম্প্রতিক এই পোস্টেও সেই ভালোবাসারই প্রতিফলন দেখা গেল। অনুরাগীরাও কমেন্টে ভালোবাসা ও শ্রদ্ধায় ভরিয়ে দিয়েছেন পোস্টটি।
আরও পড়ুন,
DeSu7: আবারো নতুন রহস্যের কথা ঘোষণা করলেন দেব-শুভশ্রী, বিস্তারিত জানা যাবে আগামীকাল

Sudeshna has been writing entertainment reports since 2021.