বৈদিক জ্যোতিষে মঙ্গলকে সাহস, শক্তি, পরাক্রম, নেতৃত্ব, জমি-সম্পত্তি, আত্মবিশ্বাস এবং কর্মোদ্যমের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। আগামী ১৮ সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট মঙ্গলের নীচ রাশি হওয়ায় সাধারণত এই অবস্থানকে মঙ্গলের জন্য দুর্বল বলে মনে করা হয়। তবে এ বার পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে চলেছে।
কারণ, মঙ্গলের কর্কট প্রবেশের সময় এই রাশিতে আগে থেকেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। ফলে মঙ্গল ও বৃহস্পতির যুতি তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রের মতে, এই অবস্থানের কারণে মঙ্গলের নীচত্ব অনেকটাই কাটতে পারে এবং তৈরি হতে পারে নীচভঙ্গ রাজযোগ। এর ফলে একাধিক রাশির জাতকের কর্মজীবন, অর্থভাগ্য এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
কী এই নীচভঙ্গ রাজযোগ?
কোনও গ্রহ তার নীচ রাশিতে অবস্থান করলেও বিশেষ গ্রহগত পরিস্থিতির কারণে যদি তার দুর্বলতা অনেকটাই কমে যায়, তখন তাকে নীচভঙ্গ রাজযোগ বলা হয়। মঙ্গল কর্কট রাশিতে দুর্বল হলেও বৃহস্পতির সঙ্গে তার যুতির ফলে সেই দুর্বলতা কাটার সম্ভাবনা রয়েছে বলে জ্যোতিষমতে মনে করা হচ্ছে। এর প্রভাবে চাকরিতে পদোন্নতি, নতুন দায়িত্ব, ব্যবসায় সম্প্রসারণ, আর্থিক লাভ কিংবা দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে চার রাশির জাতকদের জন্য এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
মেষ রাশি

মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। তাই মঙ্গলের এই গোচর এই রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব এবং প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও প্রকল্প থেকে লাভ মিলতে পারে। পাশাপাশি পুরনো বিনিয়োগ থেকেও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এই সময়টি অনুকূল হতে পারে। তবে নতুন করে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে অবশ্যই সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
বৃষ রাশি

মঙ্গলের গোচরে বৃষ রাশির জাতকদের কেরিয়ারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাতে আসতে পারে বাড়তি দায়িত্ব এবং ক্ষমতা। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। এর ফলে আর্থিক পরিস্থিতি আগের তুলনায় শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনেও আনন্দ বজায় থাকবে এবং কোনও বড় সুখবর পেতে পারেন।
কর্কট রাশি

মঙ্গল সরাসরি কর্কট রাশিতেই প্রবেশ করবে। ফলে এই রাশির জাতকদের উপর গোচরের প্রভাব বিশেষ ভাবে পড়তে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। একই সঙ্গে অফিসে বাড়তে পারে দায়িত্ব ও প্রভাব। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে এই সময় সেটি গতি পেতে পারে। বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে সেখান থেকেও ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিদেশের সঙ্গে কাজের সূত্রে লাভবান হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
তুলা রাশি

মঙ্গল-বৃহস্পতির এই যুতিতে তুলা রাশির জাতকরাও বিশেষ ভাবে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার পাশাপাশি বড় কোনও সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। প্রভাবশালী কোনও পার্টনারের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার পাশাপাশি পরিবারে আসতে পারে কোনও সুখবর।
আরও পড়ুন,
স্বাতী নক্ষত্রে শুক্রের গোচর, অর্থলাভ ৩ রাশির! জীবনে আসবে সুখ-সাফল্য
তবে মনে রাখবেন: জ্যোতিষশাস্ত্রের এই ফলাফল বিশ্বাসভিত্তিক এবং ব্যক্তির জন্মছক অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। তাই এগুলিকে নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে না দেখে জ্যোতিষীয় ধারণা হিসেবেই বিবেচনা করা উচিত।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.