বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতুকে ছায়া গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত কেতুর প্রভাবকে সবসময় শুভ বলে মনে করা হয় না। তবে নির্দিষ্ট অবস্থানে কেতু শুভ ফলও দিতে পারে। জ্যোতিষ মতে, একটি রাশিতে প্রায় ১৮ মাস বা দেড় বছর অবস্থান করে এই ছায়া গ্রহ। বর্তমানে কেতু সিংহ রাশি ও মঘা নক্ষত্রে অবস্থান করছে। জ্যোতিষ গণনা অনুযায়ী, কেতুর এই অবস্থান কয়েকটি রাশির জাতকের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এই সময়ে আচমকা আর্থিক লাভ, আটকে থাকা কাজে সাফল্য এবং কেরিয়ারে উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে।
জ্যোতিষ গণনা অনুসারে, আগামী ৫ ডিসেম্বর ২০২৬ কেতু বক্রী চলনে সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ তার আগে পর্যন্ত প্রায় তিন মাস কয়েকটি রাশির জাতক-জাতিকারা কেতুর শুভ প্রভাব পেতে পারেন। ব্যক্তিগত জীবন থেকে আর্থিক পরিস্থিতি—বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য এই সময়টি বিশেষ শুভ।
বৃষ রাশি

ডিসেম্বর পর্যন্ত বৃষ রাশির জাতকদের জন্য সময়টা বেশ অনুকূল হতে পারে। নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা থাকলে এই সময় তা বাস্তবায়িত করার সুযোগ আসতে পারে। বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সময়ে বৃষ রাশির জাতকদের সৃজনশীল ও শিল্পীসত্তার বিকাশ ঘটতে পারে। ব্যবসার কাজে ভ্রমণ করতে হলে সেখান থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে প্রশংসা জুটতে পারে। ভালো কাজের জন্য সম্মান বা পুরস্কার পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
সিংহ রাশি

বর্তমানে সিংহ রাশিতেই অবস্থান করছে কেতু। ফলে এই রাশির জাতকদের জীবনে এর প্রভাব বিশেষভাবে পড়তে পারে। এই সময়ে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিতে পারে।
সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। পাশাপাশি নতুন কোনও প্রকল্পের কাজ শুরু করে উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উচ্চপদ লাভের সুযোগ আসতে পারে। কাজের প্রয়োজনে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।
কেরিয়ারে বড় সাফল্য পাওয়ার পাশাপাশি হাতে আসা সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। এই সময় নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে।
মকর রাশি

কেতুর প্রভাবে ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জাতকদের সৌভাগ্য উজ্জ্বল হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও নতুন কাজের পরিকল্পনা করার সুযোগ আসবে। একইসঙ্গে আর্থিক পরিস্থিতিতেও উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ও প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে এবং পারস্পরিক বিশ্বাস আরও দৃঢ় হবে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সাফল্য লাভের সম্ভাবনাও রয়েছে। এছাড়া দীর্ঘদিন পর কোনও প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে। সব মিলিয়ে এই সময় মকর রাশির জাতকদের পাশে ভাগ্য থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন,
১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী, বাপ্পার কৃপায় ভাগ্য খুলবে ৫ রাশির, বাড়বে অর্থ-সম্পদ
কোন বিষয়গুলিতে নজর দেবেন?
জ্যোতিষ মতে, কেতুর প্রভাব একেক রাশির ক্ষেত্রে একেক রকম হতে পারে। তাই এই সময় নতুন সুযোগ এলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনা করা জরুরি। বিশেষ করে অর্থ বিনিয়োগ, চাকরি পরিবর্তন বা বড় সম্পত্তি কেনার মতো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় যাচাই করে নেওয়া উচিত।
আরও পড়ুন,
ডিসেম্বর পর্যন্ত অনুকূল সময়, ৪ রাশির জাতক-জাতিকাদের উপর শনির কৃপা
উল্লেখ্য: এই প্রতিবেদনটি প্রচলিত বৈদিক জ্যোতিষের ধারণা। জ্যোতিষ সংক্রান্ত ফলাফল বিশ্বাসনির্ভর; এগুলিকে বৈজ্ঞানিক ভবিষ্যদ্বাণী হিসেবে বিবেচনা করা উচিত নয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.