‘যে তোমাকে ভালো রাখবে, তার সঙ্গেই থেকো’, স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন জওয়ান স্বামী

বিয়ের মাত্র এক বছরের মধ্যেই স্বামীর সংসার ছেড়ে নিখোঁজ হয়েছিলেন এক তরুণী। পুলিশ তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে আনলেও স্বামীর কাছে ফিরে যেতে রাজি হননি তিনি। বরং নিজের দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই থাকতে চেয়েছিলেন। স্ত্রীর এই সিদ্ধান্ত মেনে নিয়ে শেষ পর্যন্ত তাঁকে তাঁর প্রেমিকের হাতেই তুলে দিলেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত স্বামী। পরে মন্দিরে গিয়ে প্রেমিককে বিয়ে করেন ওই তরুণী। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের। তরুণীর নাম সোনালি এবং তাঁর স্বামীর নাম ভিকি। জানা গিয়েছে, স্কুলে পড়ার সময় থেকেই এক তরুণের সঙ্গে সোনালির প্রেমের সম্পর্ক ছিল। একইসঙ্গে পড়াশোনা করতে গিয়ে তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। পরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়।

প্রায় এক বছর আগে লখনউয়ের বাসিন্দা ভিকির সঙ্গে সোনালির বিয়ে হয়। তবে বিয়ের পরেও নিজের পুরনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন সোনালি। ফোনেও তাঁদের নিয়মিত কথা হত বলে জানা গিয়েছে। গত ৫ সেপ্টেম্বর হঠাৎ শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান সোনালি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেন স্বামী ভিকি। পুলিশও তল্লাশি শুরু করে এবং আশপাশের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়।

অবশেষে হরদোই থেকে সোনালির সন্ধান মেলে। বুধবার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে তাঁর প্রেমিকের সঙ্গে উদ্ধার করে। এরপর দু’জনকে থানায় নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীর্ঘ সময় ধরে তাঁদের সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা। সোনালিকে স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করা হলেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি।

সোনালি স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর স্বামীর সঙ্গে সংসার করতে চান না। বরং তাঁর দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই থাকতে চান। স্ত্রীর কথা শুনে প্রথমে হতবাক হয়ে গেলেও পরে তাঁর সিদ্ধান্ত মেনে নেন ভিকি। জানা গিয়েছে, স্ত্রীকে উদ্দেশ্য করে ভিকি বলেন, “এতে কোনও জোরজবরদস্তি নেই। যে তোমাকে খুশি রাখবে, তার সঙ্গেই থাকো।” এরপর সোনালিকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেন তিনি।

আরও পড়ুন,
Mimi Chakraborty: টলিপাড়ায় জোর চর্চা, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মিমি চক্রবর্তী?

উভয় পক্ষের সম্মতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সোনালি ও তাঁর প্রেমিক স্থানীয় একটি মন্দিরে গিয়ে হিন্দু রীতি মেনে বিয়ে করেন। মন্দিরে সাত বার প্রদক্ষিণ করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

আরও পড়ুন,
বাথরুমে নন্দিনীকে জড়িয়ে ধরে চুমু রাজবীরের! ‘তুমি আছ তাই মাথাটা ঠান্ডা থাকছে’, নতুন প্রেম নাকি গেম প্ল্যান?

এই ঘটনার ভিডিয়ো ‘রমেশঅফিসিয়াল’ নামে একটি এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই সমাজমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই ভিকির সিদ্ধান্তের প্রশংসা করেছেন। স্ত্রীর ইচ্ছাকে সম্মান করে তাঁকে নিজের মতো করে জীবন বেছে নেওয়ার সুযোগ দেওয়াকে সাহসী সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক