বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়, কর্মফল ও শৃঙ্খলার কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শনি অত্যন্ত ধীর গতিতে চলেন এবং তাঁর রাশি ও নক্ষত্র পরিবর্তনের প্রভাব দীর্ঘ সময় ধরে জাতক-জাতিকাদের জীবনে দেখা যায়। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, ৯ অক্টোবর ২০২৬ শনিদেব নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবেন। রেবতী নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি।
জ্যোতিষ মতে, শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে কয়েকটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে বৃষ, মকর, কন্যা ও তুলা রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্র, অর্থ ও ব্যক্তিগত জীবনে শুভ ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
বৃষ রাশি

শনির নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার সুযোগ তৈরি হবে। আর্থিক দিক থেকেও পরিস্থিতির উন্নতি হতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব আসতে পারে এবং ব্যবসায়ীদের সামনে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুরনো কোনও সমস্যা বা ঝামেলা ধীরে ধীরে মিটে যেতে পারে। জীবনে নতুন করে এগিয়ে যাওয়ার সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। ফলে ২০২৬ সালের বাকি সময়টা বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে শনির নক্ষত্র পরিবর্তনের প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। দীর্ঘদিন ধরে চলা নানা সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার সুযোগ আসতে পারে। চাকরির ক্ষেত্রে স্থায়িত্বের পাশাপাশি ব্যবসাতেও উন্নতির সম্ভাবনা রয়েছে।
পরিবার ও কর্মক্ষেত্রে শান্তি বজায় রাখার সুযোগ তৈরি হবে। ইচ্ছাপূরণের সম্ভাবনাও বাড়তে পারে। তবে মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে শনির প্রভাব থাকায় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা এবং ধৈর্য ধরে এগোনো জরুরি।
কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্যও শনির নক্ষত্র পরিবর্তন শুভ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশনের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বড় অঙ্কের অর্থ লাভের সম্ভাবনাও দেখা দিতে পারে।
জীবনে নানা ধরনের চাপ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে। সামাজিক ক্ষেত্রে সম্মান ও যোগাযোগ বাড়বে। মানসিকভাবে আরও দৃঢ় হয়ে পুরনো সমস্যার সমাধান করার সুযোগ পাবেন। তবে সাড়েসাতির প্রভাব থাকায় ধৈর্য ধরে এগোনো প্রয়োজন।
তুলা রাশি

শনির নক্ষত্র পরিবর্তনে তুলা রাশির জাতক-জাতিকাদের ভাগ্যও সহায় হতে পারে। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কোনও কাজ এগিয়ে যেতে পারে এবং জীবনের নানা জটিলতা ধীরে ধীরে কমতে পারে।
চাকরি ও ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দূরযাত্রা বা গুরুত্বপূর্ণ কোনও পরিকল্পনাও বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে শনির এই নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জীবনে নতুন করে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পারে।
তবে মনে রাখা দরকার, জ্যোতিষশাস্ত্রের এই ফলাফল বিশ্বাসভিত্তিক। ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফল ভিন্ন হতে পারে।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.