Dev: গণেশ চতুর্থীতে সপরিবারে পুজোয় মাতলেন দেব (Dev)। টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব শুধু পর্দার নায়ক নন, ব্যক্তিগত জীবনেও পরিবারকে যথেষ্ট গুরুত্ব দেন। বিশেষ দিন ও উৎসবের মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেতাকে।
এবার গণেশ চতুর্থীতেও তার অন্যথা হল না। সপরিবারে গণেশ পুজোয় মেতে উঠলেন দেব। বাপ্পার আরাধনায় পরিবারের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তই যেন ধরা পড়লো সোশ্যাল মিডিয়ার পাতায়। গণেশ চতুর্থী উপলক্ষ্যে ভক্তি ও আনন্দের আবহে বাপ্পার পুজো করেন দেব ও তার পরিবারের সদস্যরা।
পুজোর মুহূর্তে পরিবারের সঙ্গে অভিনেতার উপস্থিতি অনুরাগীদেরও বেশ ভালো লেগেছে। কর্মব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে এমন উৎসবের মুহূর্ত ভাগ করে নেওয়ার বিষয়টি ফের মন ছুঁয়ে গিয়েছে দেব-ভক্তদের। উল্লেখ্য, বর্তমানে একের পর এক কাজ নিয়ে ব্যস্ত টলিউডের এই তারকা।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও নিজের জায়গা তৈরি করেছেন দেব। বড়ো পর্দায় তার নতুন কাজ নিয়ে যেমন দর্শকদের আগ্রহ রয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ব্যক্তিগত জীবনের ঝলকও অনুরাগীদের নজর কাড়ে। গণেশ চতুর্থীর শুভ দিনে তাই কাজের ব্যস্ততা দূরে সরিয়ে পরিবারের সঙ্গে বাপ্পার কাছে প্রার্থনায় দেব।
তারকা-জৌলুসের বাইরে এই পারিবারিক মুহূর্তই যেন উৎসবের আনন্দকে আরও বিশেষ করে তুলেছে। অন্যদিকে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার আগামী সিনেমা ‘দেশু৭’ নিয়ে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে টিজার। জানা গিয়েছে আগামী ১৬ই অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে চলেছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.