শ্রীকৃষ্ণের পরই রাধার জন্মতিথি! ২০২৬ সালে কবে রাধাষ্টমী, কখন শুরু ও শেষ অষ্টমী তিথি?

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাধাষ্টমী অত্যন্ত পবিত্র একটি তিথি। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীশ্রী রাধারানীর আবির্ভাব তিথি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরেই আসে রাধাষ্টমী। চলতি বছরও বিশেষ আচার-অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে এই পবিত্র দিন।
পুরাণ ও বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, মথুরার বারসানাকে শ্রীরাধার জন্মস্থান হিসেবে মানা হয়। কথিত আছে, রাজা বৃষভানু এবং তাঁর স্ত্রী কীর্তিদেবীর ঘরে স্বর্ণপদ্মের কোলে আবির্ভূত হয়েছিলেন শ্রীরাধা। শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর প্রেম ও ভক্তির সম্পর্ক হিন্দু ধর্মীয় ঐতিহ্যে বিশেষ মর্যাদা পেয়েছে।
অনেকের বিশ্বাস, নিষ্ঠাভরে রাধাষ্টমীর ব্রত ও পুজো পালন করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনে সুখ-শান্তি আসে। এই দিন শ্রীরাধার আরাধনা করে উপবাস ও পুজো করেন ভক্তরা।

২০২৬ সালে কবে রাধাষ্টমী?

চলতি বছর ১৯ সেপ্টেম্বর, শনিবার পালিত হবে শ্রীশ্রী রাধাষ্টমী। একই দিনে পালন করা হবে দূর্বাষ্টমী ব্রতও।
তবে পঞ্জিকা ভেদে অষ্টমী তিথি শুরু ও শেষ হওয়ার সময়ে সামান্য পার্থক্য রয়েছে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, অষ্টমী তিথি শুরু হবে ১৮ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ১টা ৩ মিনিটে। তিথি শেষ হবে ১৯ সেপ্টেম্বর, শনিবার দুপুর ৩টে ২৭ মিনিটে।
অর্থাৎ, ১৯ সেপ্টেম্বর শনিবার রাধাষ্টমীর ব্রত ও পুজো পালন করা হবে।

অষ্টমী তিথি শুরু:
১৮ সেপ্টেম্বর, শুক্রবার — দুপুর ১টা ৩ মিনিট

অষ্টমী তিথি শেষ:
১৯ সেপ্টেম্বর, শনিবার — দুপুর ৩টে ২৭ মিনিট

রাধাষ্টমীর অমৃতযোগ
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ১৯ সেপ্টেম্বর অমৃতযোগ রয়েছে একাধিক সময়ে। ভোর ৬টা ১৫ মিনিটের মধ্যে, এরপর সকাল ৭টা ৪ মিনিট থেকে ৯টা ২৯ মিনিট পর্যন্ত, আবার সকাল ১১টা ৫৫ মিনিট থেকে দুপুর ৩টে ৯ মিনিট পর্যন্ত অমৃতযোগ থাকবে। এরপর বিকেল ৩টে ৫৮ মিনিট থেকে অস্তাবধি এবং রাত ১২টা ৪২ মিনিট থেকে ২টো ১৭ মিনিট পর্যন্ত অমৃতযোগ রয়েছে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে রাধাষ্টমীর সময়
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, অষ্টমী তিথি শুরু হবে ১৮ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ১২টা ২১ মিনিট ৪৪ সেকেন্ডে। অষ্টমী তিথি শেষ হবে ১৯ সেপ্টেম্বর, শনিবার দুপুর ২টো ২৩ মিনিট ৩২ সেকেন্ডে।

অষ্টমী তিথি শুরু:
১৮ সেপ্টেম্বর, শুক্রবার — দুপুর ১২টা ২১ মিনিট ৪৪ সেকেন্ড

অষ্টমী তিথি শেষ:
১৯ সেপ্টেম্বর, শনিবার — দুপুর ২টো ২৩ মিনিট ৩২ সেকেন্ড

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, অমৃতযোগ রয়েছে ভোর ৬টা ১৫ মিনিটের মধ্যে। এরপর সকাল ৭টা ৩ মিনিট ৩২ সেকেন্ড থেকে ৯টা ২৯ মিনিট ৮ সেকেন্ড পর্যন্ত, আবার সকাল ১১টা ৫৪ মিনিট ৪৪ সেকেন্ড থেকে দুপুর ৩টে ৮ মিনিট ৫২ সেকেন্ড পর্যন্ত এবং বিকেল ৩টে ৫৭ মিনিট ২৪ সেকেন্ড থেকে ৫টা ৩৮ মিনিট ২৮ সেকেন্ড পর্যন্ত অমৃতযোগ থাকবে।

রাধাষ্টমীর গুরুত্ব
শ্রীশ্রী রাধারানীর আবির্ভাব তিথি হিসেবে রাধাষ্টমীর বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। এই দিনে ভক্তরা শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের পুজো করেন। অনেকেই উপবাস পালন করে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে রাধারানীর আরাধনা করেন।

Vastu: বাড়িতে দুর্গাপুজো করছেন? বাস্তু মেনে এই দিকে রাখুন প্রতিমা, মেনে চলুন কয়েকটি নিয়ম

২০২৬ সালে ১৯ সেপ্টেম্বর শনিবার শ্রীশ্রী রাধাষ্টমী এবং দূর্বাষ্টমী ব্রত পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী তিথির সময়ের পার্থক্য থাকলেও উভয় পঞ্জিকাতেই রাধাষ্টমীর দিন হিসেবে ১৯ সেপ্টেম্বরই উল্লেখ করা হয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক