Mouni Roy: শাড়িই তার সবচেয়ে প্রিয়! জানালেন অভিনেত্রী মৌনি রায় (Mouni)। সাদা শাড়িতে যেন একেবারে স্বপ্নের জগতের অপ্সরা! সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই এক মায়াবী রূপে ধরা দিলেন অভিনেত্রী। তার একগুচ্ছ ছবি ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের।
ছবিতে সাদা শাড়ির কোমল সৌন্দর্য্যের সঙ্গে মৌনির স্বাভাবিক আভা তৈরি করেছে এক অনন্য মুগ্ধতা। ছবিগুলিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে সাদা, হালকা ও নরম আবহের শাড়িতে। সাদা ফুলে সাজানো চুল, চোখের টানটান মায়াবী অভিব্যক্তি এবং নজরকাড়া ঝুমকো! সবমিলিয়ে তার সাজে ফুটে উঠেছে সাবেকিয়ানা ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন।
কখনও চোখ বন্ধ করে মিষ্টি হাসি, আবার কখনও ক্যামেরার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসী পোজ প্রতিটি ফ্রেমেই আলাদা করে নজর কাড়ছেন তিনি। সাথে লেখেন, ‘সারাজীবনের জন্য শাড়ি প্রেমিকা।’ তাকে দেখে মুগ্ধ হয়েছেন সকলে। শাড়ির প্রতি মৌনির ভালোবাসা অবশ্য নতুন নয়।
এর আগেও একাধিকবার নানা ধরনের শাড়িতে তাকে দেখা গিয়েছে। ২০২৬ সালেও সাদা-সোনালি শাড়িতে তার একাধিক লুক নিয়ে চর্চা হয়েছে। উল্লেখ্য, টেলিভিশন থেকে হিন্দি সিনেমায় নিজের জায়গা তৈরি করেছেন মৌনি। ‘নাগিন’-এর শিবন্যা চরিত্র তাকে বিশেষ জনপ্রিয়তা এনে দেয়।
পরবর্তীতে ‘গোল্ড’, ‘মেড ইন চায়না’, ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘দ্য ভূতনী’-সহ একাধিক সিনেমায় দেখা গিয়েছে তাকে। তবে এবার তার অভিনয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রে সেই সাদা শাড়ির মায়াবী লুক। পোস্টের কমেন্টবক্সে অনুরাগীদের প্রশংসা আরও একবার প্রমাণ করে দিলো সাদামাটা সৌন্দর্য্যেও মৌনি রায় কতটা নজরকাড়া।

Sudeshna has been writing entertainment reports since 2021.