Subhasree: জোরকদমে চলছে প্রচার, নতুন কিছুর আভাস দিলেন শুভশ্রী

Subhasree: প্রচারের কোনো রকম সুযোগ হাতছাড়া করছেন না অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree) এবং অভিনেতা দেব (Dev)। সম্প্রতি তার আরো এক ঝলক উঠে গেল সোশ্যাল মিডিয়ায়। হয়তো অনেকেই জানেন তাদের সিনেমার কথা ঘোষণা হওয়ার পর থেকেই দু’জনে মিলে কোমর বেঁধে নেমেছেন প্রচারে।

এবার তারই আরো এক দিক প্রকাশ্যে এসেছে। এদিন অভিনেত্রী বেশ কিছু ছবি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে তিনি একটি টুপি পরে রয়েছেন। আর তাতেই লেখা তাদের সিনেমার নাম ‘DeSu7’। সাথে ক্যাপশনে লেখেন, ‘এটা কি চমৎকার না? আরও কিছুর জন্য প্রস্তুত হোন।’

যার দ্বারা এটাই স্পষ্ট যে এখন শুধু টুপি এবং ধীরে ধীরে আরো কিছু জিনিস আনতে চলেছেন তারা। অর্থাৎ জোরকদমে প্রচার চালাচ্ছেন তাদের আগামী সিনেমার। এমনকি সম্প্রতি তাদের আরো বেশ কিছু ছবি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যেখানে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে দু’জনকে।

একসময় একে অপরের মুখ দেখতেন না যারা তারা এতটা কাছাকাছি আসবেন তা ভাবতেই পারেনি কেউ। তাইতো সকলেই ফিরে গিয়েছেন পুরনো দিনে। আপাতত নস্টালজিয়ায় ভাসছেন অনুরাগীরা। উল্লেখ্য, আগামী অক্টোবর মাসেই মুক্তি পেতে চলেছে তাদের সপ্তম সিনেমা।

যেখানে তাদের চরিত্রের নাম দেব এবং শুভশ্রী। যদিও শুরুতে জানা গিয়েছিল হয়তো পরে চরিত্রের নাম বদল হতে পারে। তবে তেমনটা না করে আসল নামই রাখা হয়েছে। সিনেমার পরিচালনা, চিত্রনাট্য এবং অভিনয়, তিনের দায়িত্বে দেখা যাবে দেবকে। আর তাদের এতো প্রচারের বহর দেখে প্রত্যাশা বেড়ে গিয়েছে বহুমাত্রায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক