Mimi: শাড়িতে আবারও মুগ্ধ করলেন অভিনেত্রী মিমি (Mimi)। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী সবসময়ই তার ফ্যাশন সেন্স এবং আকর্ষণীয় লুকের জন্য অনুরাগীদের চর্চায় থাকেন। সম্প্রতি তিনি একটি ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে এনেছেন, যেখানে অফ-হোয়াইট এবং গোল্ডেন শেডের ট্র্যাডিশনাল শাড়িতে এক অনবদ্য রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।
প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, হালকা সোনালি ও অফ-হোয়াইট শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরেছেন তিনি। রূপোলি ও সাদা মুক্তোর নেকলেস এবং কানে ছোট মুক্তোর দুল তার এই ক্লাসিক লুকে এক রাজকীয় ও মার্জিত মাত্রা যোগ করেছে।
খোলা চুল, হালকা ও সতেজ মেকআপ এবং আত্মবিশ্বাসী ভঙ্গিমায় মিমি যেন স্নিগ্ধতার এক অপূর্ব উদাহরণ তৈরি করেছেন। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আসতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। অনুরাগীরা তার এই এলিগ্যান্ট লুকের প্রশংসা করে কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন।
ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে মানানসই গহনা এবং সাবলীল পোজের মাধ্যমে মিমি আবারও প্রমাণ করলেন, যে কোনো লুকে কীভাবে নিজেকে অনন্য করে তুলতে হয়। আসলে তার পরবর্তী সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’র গান ‘তোমারেই করিয়াছি’এ লঞ্চ ইভেন্টে গিয়েছিলেন এই সাজে।
তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। সেইসব ছবিও ভাগ করে নিয়েছেন। কাজের পাশাপাশি তিনি এখন চর্চায় আছেন তার নতুন জীবন শুরুর খবরে। নৌসেনার এক অফিসারের সাথেই নাকি বাকিটা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আপাতত অপেক্ষা অফিসিয়াল ঘোষণার।

Sudeshna has been writing entertainment reports since 2021.