ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। বর্তমানে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে ‘উজির’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহল কম নয়। বিশেষ করে তাঁর প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই চর্চা হয়। তবে নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ যে তাঁর মা, তা বারবারই জানিয়েছেন আরাত্রিকা।
২৪ সেপ্টেম্বর আরাত্রিকার মায়ের জন্মদিন। বিশেষ এই দিনে মাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী। সেখানে মায়ের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি জানান, মা পাশে থাকলে কোনও কিছুতেই ভয় পান না তিনি।
মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আরাত্রিকা লেখেন, ‘রাহুর জীবনের একমাত্র শুক্রের জন্মদিন… সত্যিই তুমি থাকতে আমার কোনও কিছুতে ভয় নেই। যত বড় হচ্ছি বুঝতে পারছি, হাউ লাকি আই অ্যাম। হাউ মেনি পিপল অ্যাকচুয়ালি হ্যাভ দেয়ার ওন মাদার অ্যাজ দেয়ার বেস্ট ফ্রেন্ড? সবসময় হয়তো প্রকাশ করে ওঠা হয় না, কিন্তু ভালবাসি…’
অভিনেত্রীর এই পোস্ট থেকেই স্পষ্ট, মা শুধু তাঁর অভিভাবক নন, একইসঙ্গে তাঁর সবচেয়ে কাছের বন্ধু। মেয়ে-মায়ের এই সুন্দর সম্পর্ক দেখে অনুরাগী ও সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। আরাত্রিকার পোস্টের কমেন্টে তাঁর মা-ও ভালোবাসা প্রকাশ করে লেখেন, ‘লাভ ইউ বেটু।’
ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকা। সেখানেই তাঁর বেড়ে ওঠা। স্কুলের গণ্ডি পার করার আগেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মা-বাবার হাত ধরে কলকাতায় আসেন তিনি। অভিনয়ের সফরে সবসময়ই বাবা-মাকে পাশে পেয়েছেন আরাত্রিকা।
জি বাংলার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। বর্তমানে ‘জোয়ার ভাঁটা’-য় ‘উজির’ চরিত্রে তাঁর অভিনয় নিয়ে চর্চা চলছে। ধারাবাহিকে সহ-অভিনেতা অভিষেকের সঙ্গে তাঁর রসায়ন নিয়েও অনুরাগীদের মধ্যে আগ্রহ রয়েছে। যদিও আরাত্রিকা বরাবরই জানিয়েছেন, তাঁদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের। ব্যক্তিগত জীবনে প্রেমের জায়গাটি এখনও খালি বলেই জানিয়েছেন অভিনেত্রী।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.