Jaya Ahsan: বেগুনি ওয়েস্টার্ন পোশাকে জয়া আহসান, অনুশোচনা নয় জমাচ্ছেন স্মৃতি

Jaya Ahsan: অনুশোচনা নয় বরং স্মৃতি জমাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। অভিনয় দক্ষতার পাশাপাশি নিজের ফ্যাশন সেন্সের জন্যও বরাবরই চর্চায় থাকেন এই অভিনেত্রী। শাড়ি থেকে ওয়েস্টার্ন, প্রতিটি সাজেই নিজস্ব স্টাইলের ছাপ রাখতে ভালোবাসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না।

সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে বেগুনি রঙের ওয়েস্টার্ন পোশাকে ধরা দিলেন অভিনেত্রী। আর সেই লুকে তাকে দেখে মুগ্ধ অনুরাগীরা। ছবিগুলিতে জয়ার পরনে দেখা যাচ্ছে নজরকাড়া বেগুনি রঙের ওয়েস্টার্ন পোশাক। পোশাকের আধুনিক কাট ও রঙের ব্যবহার তার গোটা লুককে দিয়েছে একেবারে আলাদা মাত্রা।

সাবলীল ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। তার আত্মবিশ্বাসী উপস্থিতিই যেন এই লুকের অন্যতম আকর্ষণ। আর ক্যাপশনে লিখেছেন, ‘কোনো অনুশোচনা নেই, শুধু স্মৃতি।’ যা দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে।

উল্লেখ্য, জয়ার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতেও বৈচিত্র্যময় ফ্যাশন স্টেটমেন্ট চোখে পড়েছে। কখনও ভিন্নধর্মী পোশাকে, কখনও আবার একেবারে অন্য মেজাজের ছবিতে অনুরাগীদের চমকে দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও জয়া যে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন, তার সাম্প্রতিক পোস্টগুলি যেন তারই প্রমাণ।

একইসাথে দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে তার লুক নিয়ে নিয়মিতই আলোচনা হয়। বাংলাদেশের পাশাপাশি ভারতেও তিনি দক্ষ অভিনয়ের মাধ্যমে নিজস্ব জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। কাজ করেছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে। এখন তিনি দুই বাংলার সফল অভিনেত্রী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক