Koushani Mukherjee: নিজের পরম সুন্দরী মুহূর্তে রয়েছেন অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)। নিজের একগুচ্ছ ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তেমনটাই জানালেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে সবুজ রঙের জমকালো শাড়ি, সাথে মানানসই গয়নায় অসাধারণ লাগছিলো তাকে দেখতে।
সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম সক্রিয় থাকেন তিনি। মাঝেমধ্যেই তাকে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায়। সেরকমই সম্প্রতি বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তার পরনে শাড়ি, খোলা চুল এবং উজ্জ্বল মেকআপ নজর কেড়েছে সকলের। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমি আমার পরম সুন্দরী মুহূর্তে।’
আসলে কাজের যতই চাপ থাকুক না কেন নিজের জন্য সময় বের করতে কখনোই ভোলেন না তিনি। পছন্দের পোশাক, পছন্দের মানুষ থেকে শুরু করে নিজেকে এভাবেই ভালো রাখছেন তিনি। তাইতো এই আত্মবিশ্বাস প্রত্যেকের ভীষণ ভালো লাগে। ছবিগুলো পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে।
প্রত্যেকের মুখে একটাই কথা তার উপর থেকে চোখ সরাতে পারছেন না তারা। এছাড়া অন্যান্য প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন কমেন্টবক্স। অন্যদিকে কাজের ক্ষেত্রে দেখতে গেলে তাকে দেখা যাবে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার গান ও টিজার।
আরো একবার শিবপ্রসাদের বিপরীতে অভিনয় করবেন তিনি। এর আগে প্রথম ভাগে তার অভিনয় বেশ পছন্দ করেছিলেন সকলে। তাইতো এবার তার কাছ থেকে প্রত্যাশা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। আপাতত দেখার তিনি সেই প্রত্যাশা কতটা পূরণ করতে সক্ষম হন।

Sudeshna has been writing entertainment reports since 2021.