‘বিগ বস বাংলা’র ঘিরে ফের নতুন করে জল্পনা। স্টার জলসার তরফে প্রকাশ্যে আসা একটি নতুন প্রোমোকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল চর্চা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আচমকাই গোপন বার্তা পেয়ে কনফেশন রুমে ডাক পড়েছে জীতু কমল এবং ভরত কলের। সেখানে বেশ কিছুক্ষণ কাটানোর পর গম্ভীর মুখে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। এরপরই বাড়ির বাকি প্রতিযোগীদের এক জায়গায় জড়ো করেন দু’জনে। তাঁদের মুখ থেকে কিছু একটা শোনার পরেই গোটা বাড়িতে শুরু হয় কান্নার রোল। কিন্তু কী এমন বার্তা দিলেন জীতু ও ভরত? সেই রহস্য অবশ্য প্রোমোতে খোলসা করা হয়নি।
‘বিগ বস বাংলা’র বাড়িতে কখন কী ঘটবে, তা আগে থেকে অনুমান করা কার্যত অসম্ভব। রবিবারই শো থেকে বিদায় নিয়েছেন অনুষ্কা। তাঁর বিদায়ের ধাক্কা সামলে প্রতিযোগীরা যখন নতুন করে খেলার ছন্দে ফেরার চেষ্টা করছেন, ঠিক তখনই সামনে এসেছে এই নতুন প্রোমো। প্রতিযোগীদের আচমকা এমন আবেগপ্রবণ হয়ে পড়তে দেখে দর্শকদের মনেও তৈরি হয়েছে নানা প্রশ্ন।
সাধারণত কোনও প্রতিযোগীর বিদায়ের সময় বিগ বসের বাড়িতে এমন কান্নার পরিবেশ তৈরি হতে দেখা যায়। কিন্তু সপ্তাহের শুরুতেই কি ফের কাউকে বিদায় জানাতে হবে বাকি সদস্যদের? নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? আপাতত এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।
শারীরিক অসুস্থতার কারণে শো ছাড়ছেন ঝিলম?
এই রহস্যের মধ্যেই সামনে এসেছে আরও একটি জল্পনা। বিশেষ সূত্রের দাবি, আচমকাই ‘বিগ বস বাংলা’র বাড়ি ছাড়তে হতে পারে ঝিলমকে। শোনা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই নাকি তাঁকে শো থেকে সরে দাঁড়াতে হতে পারে। যদিও এই খবরের সত্যতা এখনও নিশ্চিত নয়। তবে প্রোমোতে প্রতিযোগীদের কান্নার দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, ঝিলমের বিদায়ের খবরই কি তাঁদের এমন আবেগপ্রবণ করে তুলেছে? নাকি রয়েছে অন্য কোনও চমক? সেই উত্তর এখনও অধরা।
আজকের এপিসোডেই কি কাটবে রহস্য?
রিয়েলিটি শোয়ের প্রতিটি পর্বেই নতুন চমক অপেক্ষা করে থাকে। তাই প্রোমো দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে অপেক্ষা করতেই হবে পরবর্তী পর্বের জন্য। জীতু কমল ও ভরত কল ঠিক কী বার্তা পেয়েছেন, কেনই বা কান্নায় ভেঙে পড়লেন বাড়ির সদস্যরা, আর সত্যিই কি ঝিলমকে বিদায় জানাতে হবে—এই সব প্রশ্নের উত্তর মিলতে পারে আজকের এপিসোডে। আপাতত ঝিলমের শো ছাড়ার জল্পনা ঘিরেই সরগরম ‘বিগ বস বাংলা’র দর্শকমহল।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
