আজই কি ওয়াইল্ডকার্ড হয়ে বিগ বস বাংলায় এন্ট্রি? তিনটি বড় স্যুটকেস নিয়ে এয়ারপোর্টে সৌরভ দাস!

‘বিগ বস বাংলা’র ঘিরে এবার নতুন জল্পনা। তিনটি বড় স্যুটকেস নিয়ে এয়ারপোর্টে দেখা গেল অভিনেতা সৌরভ দাসকে। আর তারপর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। তবে কি আজই ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে বিগ বস বাংলার ঘরে প্রবেশ করতে চলেছেন তিনি? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে সৌরভের নতুন গন্তব্য নিয়ে কৌতূহল ক্রমশ বাড়ছে।

রিয়েলিটি শোয়ের শুরুতে ঘিরে থাকা উত্তেজনা এখন কিছুটা অন্য দিকে মোড় নিয়েছে। একের পর এক প্রতিযোগীর বিদায়ের পর বিগ বস বাংলার ঘরের সমীকরণও অনেকটাই স্পষ্ট। আপাতত অধিকাংশ প্রতিযোগীর নিশানায় সৃজলা বসু। সোনামণি, তনুশ্রী ও নন্দিনীকে বিভিন্ন সময়ে একজোট হয়ে সৃজলাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা করতে দেখা গিয়েছে। অন্যদিকে, চলতি সপ্তাহে কখনও মনামী, কখনও আবার দুর্নিবারকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জীতু। দিন যত এগোচ্ছে, ততই যেন আক্রমণাত্মক হয়ে উঠছে তাঁর খেলার ধরন।

এদিকে, নিরঞ্জন এখনও ঘরের অধিকাংশ সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। অন্যদিকে, ভরত কলের কৌশল নিয়েও রয়েছে আলোচনা। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে বসে তাঁদের ঘনিষ্ঠ হয়ে ওঠার পাশাপাশি অন্যদের নিয়ে সমালোচনা করতেও দেখা গিয়েছে তাঁকে। দুর্নিবার ও সৃজলার সম্পর্কেও আপাতত দূরত্ব তৈরি হয়েছে। সোনামণির দাবি ঘিরেই এই পরিস্থিতির সূত্রপাত। তাঁর বক্তব্য, সৃজলা নাকি একদিন দুর্নিবারের কাছ থেকে শুনেছিলেন, ‘আই লাইক ইউ’। সেই বিষয়টি সামনে আসার পর থেকেই দু’জনের মধ্যে কথাবার্তা বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে।

সব মিলিয়ে বিগ বস বাংলার ঘরের সম্পর্কের সমীকরণ এবং প্রতিযোগীদের জোটবদ্ধ খেলা এখন অনেকটাই অনুমানযোগ্য হয়ে উঠেছে বলে মনে করছেন দর্শকদের একাংশ। এই পরিস্থিতিতে নতুন প্রতিযোগীদের প্রবেশ ঘটলে বদলে যেতে পারে খেলার গতিপথ। বিগ বস বাংলার ঘরে নতুন চমকের জল্পনা আরও জোরালো হয়েছে ওয়াইল্ডকার্ড এন্ট্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করতে পারেন অভিনেত্রী রণিতা দাস, যিনি ‘বাহামণি’ নামেও পরিচিত। তাঁর সঙ্গে সৌরভ দাসেরও প্রবেশের সম্ভাবনা নিয়ে চর্চা চলছে। যদিও নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ইতিমধ্যেই রিয়েলিটি শোয়ের প্রায় দেড় মাস কেটে গিয়েছে। অর্থাৎ, প্রতিযোগিতার অর্ধেকটা পথ পার করে ফেলেছেন অংশগ্রহণকারীরা। এই পর্যায়ে এসে নতুন প্রতিযোগীদের পক্ষে ঘরের মধ্যে নিজেদের জায়গা তৈরি করা সহজ নয়। তার উদাহরণ হিসেবে উঠে এসেছে অনুষ্কা দাসের নাম। ‘স্প্লিটসভিলা’-খ্যাত এই প্রতিযোগী মাত্র ১৪ দিন বিগ বস বাংলার ঘরে থাকার পর বিদায় নিয়েছিলেন।সম্প্রতি একটি পাপারাজ্জো পেজ থেকে সৌরভ দাসের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গাড়ি থেকে তিনটি বড় স্যুটকেস নামাচ্ছেন অভিনেতা। তাঁকে গন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, কাজে যাচ্ছেন। তবে কোথায় যাচ্ছেন, তা স্পষ্ট করে বলেননি। শুধু জানিয়েছেন, তিনি বাইরে যাচ্ছেন।

সৌরভের সঙ্গে থাকা বিপুল পরিমাণ লাগেজ দেখেই অনেকের ধারণা, তাঁর গন্তব্য হতে পারে বিগ বস বাংলার ঘর। এর আগেও অভিনেতার ওয়াইল্ডকার্ড এন্ট্রি নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তবে সেই সময় তিনি রিয়েলিটি শোয়ে যোগ দেননি। এবার নতুন করে তাঁর এন্ট্রি নিয়ে আলোচনা শুরু হওয়ায় দর্শকদের কৌতূহল বেড়েছে।তবে শুধু সৌরভ নন, তাঁর সঙ্গে রণিতা দাসও ঘরে প্রবেশ করবেন কি না, তা নিয়েও জল্পনা চলছে। সত্যিই কি পুজোর মরসুমে নতুন দুই প্রতিযোগীর আগমনে বদলে যাবে বিগ বস বাংলার খেলার সমীকরণ? আপাতত সেই উত্তর জানার অপেক্ষায় দর্শকরা।

অন্যদিকে, চলতি সপ্তাহের নমিনেশন তালিকায় রয়েছেন জীতু, সোনামণি, রাজবীর, সৃজলা, দুর্নিবার, নন্দিনী ও তনুশ্রী। তাঁদের মধ্যে শেষ পর্যন্ত কাকে ঘর ছাড়তে হবে, তা নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা। সপ্তমীর দিন কি কোনও প্রতিযোগীকে বিদায় জানাতে হবে? নাকি পুজোর আবহে দর্শকদের জন্য বিশেষ চমক অপেক্ষা করছে? জল্পনা রয়েছে, সঞ্চালক দাদা পুজো উপলক্ষে ‘নো এলিমিনেশন’-এর ঘোষণা করতে পারেন। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

'সাইকো!' দুর্নিবারের বিছানায় জল ঢেলে ফের বিতর্কে জীতু
‘সাইকো!’ দুর্নিবারের বিছানায় জল ঢেলে ফের বিতর্কে জীতু

একদিকে সম্ভাব্য ওয়াইল্ডকার্ড এন্ট্রি, অন্যদিকে এলিমিনেশন নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে বিগ বস বাংলার আগামী পর্বগুলি যে বেশ জমজমাট হতে চলেছে, তা বলাই যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক