মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস ‘সাধক বামাক্ষ্যাপা’র গুরুত্বপূর্ণ দৃশ্য!

টেলিভিশনের পর্দায় বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার বড়পর্দায় আসতে চলেছে সাধক বামাক্ষ্যাপার অলৌকিক জীবনকাহিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘সাধক বামাক্ষ্যাপা’ (Sadhak Bamakhyapa)। ছবিতে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। তবে সিনেমা মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্য। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা।

প্রথমে দীপাবলির মরশুমে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায় মুক্তির দিন। বাংলায় করমুক্ত মেগাবাজেটের ছবি ‘রামায়ণ’-এর কারণে নির্মাতারা মুক্তির পরিকল্পনায় পরিবর্তন আনেন বলে জানা গিয়েছে। আগামী ২০ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির একটি দৃশ্য শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে। ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যাচ্ছে, লাল অঙ্গবস্ত্র পরিহিত বামাক্ষ্যাপার বেশে সব্যসাচী চৌধুরী পায়েসের বাটি হাতে মা তারার সঙ্গে ভাব বিনিময় করছেন। মন্দিরের গর্ভগৃহে বসে মায়ের সঙ্গে তাঁর কথোপকথনের সেই মুহূর্ত দর্শকদের নজর কেড়েছে। দৃশ্যটি প্রকাশ্যে আসতেই সব্যসাচীর অভিনয়ের প্রশংসায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।

তবে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য কীভাবে মুক্তির আগেই বাইরে চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে অভিনেতা সব্যসাচী চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সকাল থেকেই শুটিংয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই বিষয়টি তাঁর নজরে আসে। তাঁর কথায়, এত মানুষের মেসেজ পেয়ে তিনি রীতিমতো হতবাক। সব্যসাচী জানিয়েছেন, কীভাবে এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছে ছবির টিম। একইসঙ্গে তিনি স্পষ্ট করেছেন, তাঁদের উদ্দেশ্য একটি ভালো কাজ দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। তাই আপাতত পুরো টিম ছবির মুক্তি এবং প্রচারের প্রস্তুতিতেই ব্যস্ত।

যারা দৃশ্যটি ফাঁস করেছেন, তাঁদের উদ্দেশে অভিনেতার পালটা মন্তব্যও বেশ তাৎপর্যপূর্ণ। সব্যসাচীর কথায়, ভাইরাল হওয়া এই দৃশ্য আসলে ছবির বিশেষ কিছুই নয়। তাঁর দাবি, ছবিতে এর থেকেও অনেক বেশি শক্তিশালী দৃশ্য রয়েছে। অর্থাৎ, এই দৃশ্য ফাঁস হলেও সিনেমার আসল চমক এখনও দর্শকদের জন্যই তুলে রাখা হয়েছে।

সিক্রেট রুম থেকে ফিরেও রক্ষা নেই! এবার কি বিগ বসের ঘর ছাড়তে হবে নন্দিনীকে?
সিক্রেট রুম থেকে ফিরেও রক্ষা নেই! এবার কি বিগ বসের ঘর ছাড়তে হবে নন্দিনীকে?

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ার একাংশের মধ্যে এই দৃশ্য ফাঁসের পিছনে প্রচারের কৌশল রয়েছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও নির্মাতাদের তরফে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে, মুক্তির আগেই ‘সাধক বামাক্ষ্যাপা’কে ঘিরে দর্শকদের কৌতূহল যে আরও বেড়ে গেল, তা বলাই যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক