নন্দিতা-শিবপ্রসাদের নতুন হিন্দি ছবিতে রবি কিষান, ভারতের কোরিয়ান সংস্কৃতির প্রভাব নিয়ে তৈরি হবে সিনেমা

ভারতীয় সমাজে ক্রমশ বাড়ছে কোরিয়ান সংস্কৃতির প্রভাব। বিশেষ করে তরুণ প্রজন্মের ফ্যাশন, পোশাক, খাবার থেকে শুরু করে বিনোদনের জগৎ— সর্বত্রই দেখা যাচ্ছে কোরিয়ান সংস্কৃতির ছাপ। এবার এই বিষয়টিকেই বড়পর্দায় তুলে ধরতে চলেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁদের আগামী হিন্দি ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা তথা সাংসদ রবি কিষানকে।

বাস্তব জীবনের নানা ঘটনা ও সামাজিক বিষয়কে সিনেমার পর্দায় তুলে ধরার ক্ষেত্রে বরাবরই বিশেষ দক্ষতা দেখিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ। তাঁদের পরিচালিত একাধিক ছবি দর্শকদের মন জয় করেছে। এবার ভারতীয় সমাজে কোরিয়ান সংস্কৃতির ক্রমবর্ধমান প্রভাব এবং তার জেরে সাধারণ মানুষের জীবনযাত্রায় আসা পরিবর্তন নিয়েই নতুন গল্প সাজাচ্ছেন তাঁরা।

বর্তমানে ভারতের তরুণ প্রজন্মের মধ্যে কোরিয়ান সিনেমা, সিরিজ, গান, ফ্যাশন এবং জীবনযাত্রার জনপ্রিয়তা যথেষ্ট বেড়েছে। এই সাংস্কৃতিক পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবন ও পছন্দ-অপছন্দকে কীভাবে প্রভাবিত করছে, সেই বিষয়টিই হাস্যরসের মাধ্যমে তুলে ধরতে চান পরিচালকদ্বয়। ছবির চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন।

এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ভোজপুরী সুপারস্টার তথা গোরক্ষপুরের সাংসদ রবি কিষান। ‘মুক্কাবাজ’, ‘লাপাতা লেডিজ’ এবং ‘মামলা লিগ্যাল হ্যায়’-এর মতো কাজের মাধ্যমে অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বিশেষ করে ‘লাপাতা লেডিজ’-এ তাঁর অভিনীত কৌতুক চরিত্রটি দর্শকদের নজর কেড়েছিল। সূত্রের খবর, ছবিটি তৈরি হবে হিন্দি ভাষায়। অর্থাৎ ‘পোস্ত’-র পর ফের হিন্দি ছবির পরিচালনায় ফিরছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্যান ইন্ডিয়া দর্শকদের কথা মাথায় রেখেই ছবির বিষয়বস্তু এবং অভিনেতা নির্বাচন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত ছবির নাম চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের গোড়ার দিকে শুরু হতে পারে শুটিং। সব ঠিক থাকলে ভারতীয় সমাজে কোরিয়ান সংস্কৃতির প্রভাব নিয়ে তৈরি এই ছবি দর্শকদের সামনে এক অন্যরকম গল্প তুলে ধরবে। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মঞ্চেও বরাবরই আলোচনায় থাকেন রবি কিষান। তাঁর অভিনয়, সংলাপ বলার ধরন এবং বিভিন্ন মন্তব্য সমাজমাধ্যমে প্রায়ই চর্চার বিষয় হয়ে ওঠে। সম্প্রতি ‘রসিক টনিকে’ তাঁকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে। এমন পরিস্থিতিতে নন্দিতা-শিবপ্রসাদের নতুন ছবিতে তাঁর উপস্থিতি যে বাড়তি আকর্ষণ তৈরি করবে, তা বলাই যায়।

‘ও যা করছে, সবটাই খেলার স্বার্থে’, বিগ বস বিতর্কে জীতু কমলকে নিয়ে কী বললেন প্রাক্তন স্ত্রী নবনীতা
‘ও যা করছে, সবটাই খেলার স্বার্থে’, বিগ বস বিতর্কে জীতু কমলকে নিয়ে কী বললেন প্রাক্তন স্ত্রী নবনীতা

এবার পরিচালক জুটির হাত ধরে রবি কিষানকে কোন নতুন অবতারে দেখা যায়, সেটাই এখন দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক