Sapna Chaudhary: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বপ্না চৌধুরীর আরো একটি নাচের ভিডিও। তবে সেটি এখনকার নয় বরং পাঁচ বছর আগের। যদিও এখনো পর্যন্ত সেটি দেখে চলেছেন দর্শকেরা। আসলে স্বপ্না চৌধুরী মানেই তুমুল জনপ্রিয়তা।
অসাধারণ নৃত্য দক্ষতার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি। যদিও বর্তমানে তাকে নাচতে দেখা যায় না। তবে একটি মিউজিক ভিডিওতে শেষবার তার দেখা মিলেছে। যেটি ভীষণ পছন্দ করেছেন দর্শকেরা।
সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি মূলত ২০১৯ সালের একটি অনুষ্ঠানের। ‘কাচে কাটলে’ নামক সেই গানের নেচে ভিডিওটি পোস্ট করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেলে। যেখানে ভিউর সংখ্যা কয়েক মিলিয়ন।
নাচের সময় তার পরনে ছিল একটি নীল রঙের সালোয়ার কামিজ। খোলা চুলে অসাধারণ ভঙ্গিমায় নাচ প্রদর্শন করতে দেখা গিয়েছে তাকে। কমেন্টবক্সে সকলেই প্রশংসায় ভরিয়ে তুলেছেন এই শিল্পীকে। আসলে তার এক্সপ্রেশন এবং নাচের দক্ষতা বরাবর মুগ্ধ করে দর্শকদের।
যা বোঝা যায় সেখানকার উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস দেখেই। সেরকমই এই পারফরম্যান্স দেখেও সকলে উচ্ছ্বসিত হয়েছেন। হরিয়ানায় মূলত বিভিন্ন রাগিনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেরকম মঞ্চেই নাচতে দেখা যেতো এই শিল্পীকে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.