Angana: আর তিনি কাউকে তোয়াক্কা করছেন না বরং অত্যন্ত সাহসের সাথে নিজেকে তুলে ধরছেন সকলের সামনে। ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি অভিনেত্রী অঙ্গনার রায়ের (Angana) সম্পর্কে। অঙ্গনা এবং সাহস যেন একে অপরের পরিপূরক। ক্রমাগত নিজের সাহসী অবতার দিয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন সকলের।
ইতিমধ্যেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরা একাধিক ছবি দেখেছি। আর এবার তিনি তুলে ধরলেন আরো কিছু। ছবি যেখানে উপচে পড়ছে তার যৌবন, সাথে উষ্ণতা বাড়িয়ে তুলেছেন বহুমাত্রায়। এদিন তাকে একটি ঝলমলে লাল শাড়িতে দেখা গিয়েছে, সঙ্গে স্লিভলেস ব্লাউজ।
বলার অপেক্ষা রাখে না তার এই সাজ কতটা মুগ্ধ করেছে দর্শকদের। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো জুন।’ অর্থাৎ সাগ্রহে তিনি নতুন মাসকে আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে সেই ছবিতে বয়ে গিয়েছে প্রশংসার বন্যা। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রীর উপর থেকে চোখ ফেরানো যায় না। এছাড়াও বিভিন্ন কথা বলেছেন সকলে।
উল্লেখ্য টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও ধীরে ধীরে তিনি জায়গা করে নিয়েছেন বড় পর্দায়। ইতিমধ্যেই একাধিক ওয়েব সিরিজে তাকে দেখা দিয়েছে। যার মধ্যে অত্যন্ত জনপ্রিয় হলো ‘শ্রীকান্ত’, ‘কুহেলি’। তিনি তার দক্ষ অভিনয়ের মাধ্যমে প্রমাণ করছেন সৌন্দর্য্যের পাশাপাশি তিনি একজন দক্ষ শিল্পী।
একইসাথে রয়েছে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট। যেখানে খোলামেলা পোশাক পরেই সাবলীলভাবে তাকে সামনে আসতে দেখা যায়। কিছু মানুষ সমালোচনা করলেও সিংহভাগ মানুষই তার প্রশংসায় পঞ্চমুখ হন সেখানে।

Sudeshna has been writing entertainment reports since 2021.