Anindya: বাংলা বিধানসভা নির্বাচনে পরিবর্তনের হাওয়া বইতেই বিশেষ পোস্ট করলেন অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি (Anindya)। এখনো পর্যন্ত যে তিনি তার শিরদাঁড়া বেঁচে দেননি সেই বিষয়ে স্পষ্ট করলেন সকলকে। ইতিমধ্যে সকলে জেনে গিয়েছেন ১৫ বছরের শাসনকাল সমাপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের।
রাজ্যের বেশিরভাগ অংশে বইতে শুরু করেছে গেরুয়া বাতাস। যেখানে টলিউডের নামকরা তারকারা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। এমনকি তাদের হয়ে প্রচার থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেখানে এই অভিনেতা কিন্তু সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছেন।
এই বিষয়ে একটি পোস্ট করে লিখেছেন, ‘গত ১৫ বছরের অভিনয় জীবনে শাসক দলের হয়ে স্টেজে ওঠার উত্তেজনা সম্বরণ করেছি, ওই লবিতে থাকলে হয়ত জীবনটা হয়তো আর একটু সিকিওর হত, আরও কাজের পরিধি বাড়তে পারত। ব্যাংক ব্যালেন্সের কথা না ভেবে স্ট্রাগল বেছে নেওয়া আমার মতন কিছু মুষ্টিমেয় অভিনেতারা যাতে শুধু নিজের কাজের প্রতি বিশ্বাস রেখে মাথা উঁচু করে ভবিষ্যতেও কাজ করতে পারি, এটুকুই আশা রাখব।’
যা দেখার পর অনেকেই যেমন তার সমর্থন করেছেন, কেউ কেউ আবার কটাক্ষ করতে ছাড়েননি। শুধু তাই নয় তার অত্যন্ত প্রিয় বন্ধু মিমির প্রসঙ্গও টেনে এনেছেন অনেকে। কারণ, এই অভিনেত্রী দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ ও প্রচার করেছেন।
এমনকি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিষাসুরমর্দিনীর সাথেও তুলনা করেছেন। তাইতো অনিন্দ্যকে একাংশ বলছেন তার যা উপলব্ধি হয়েছে সেটা মিমিকে বোঝাতে। সবমিলিয়ে তিনি এখন চর্চায় উঠে এসেছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.