আরো একটি টানটান উত্তেজনাপূর্ণ গল্প আসতে চলেছে মীর আফসার আলীর গল্পের শো গল্প ‘গপ্পো মীরের ঠেক’এ। হয়তো এমন কোন বাঙালি নেই যে মীরের গলায় গল্প শোনেননি। কয়েক দশক ধরে তিনি রেডিওর সাথে যুক্ত ছিলেন। তবে বর্তমানে সেখান থেকে অবসর নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন।
সেখানে প্রতি শনিবার বাংলা সাহিত্যের বিভিন্ন কাহিনী নিয়ে হাজির হন এই শিল্পী। যেখানে থাকে ভূত, তন্ত্র, প্রেম, হাসি থেকে শুরু করে একাধিক ধরনের গল্প। এই শনিবার অর্থাৎ ২১শে সেপ্টেম্বর সেখানে আসতে চলেছে অনীশ দেবের জনপ্রিয় গল্প ‘তুমি পিশাচ।’
সম্প্রতি সেই বিষয়েই একাধিক পোস্ট করতে দেখা গিয়েছে এই শিল্পীকে। একটি পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ”এই শনিবার আসতে চলেছে অনীশ দেবের গল্প ‘তুমি পিশাচ’।” তার বিভিন্ন পোস্ট থেকে জানা গিয়েছে সেখানে কন্ঠ দেবেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।
যা দেখার পর দর্শকদের উত্তেজনা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। কারণ, কয়েক সপ্তাহ আগেই এই চ্যানেলে এসেছিল অনীশ দেবের ‘পিশাচ’ সিরিজের আরেকটি গল্প ‘আমি পিশাচ’। যেটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। তাই এই সিরিজের আরেকটি গল্প আসার খবরে উচ্ছ্বসিত শ্রোতারা।
উল্লেখযোগ্য, রেডিও জকি হিসেবে মীর আত্মপ্রকাশ করেছিলেন। এরপর সংবাদমাধ্যমেও কাজ করেছেন তিনি। ধীরে ধীরে বাচিকশিল্পী হিসেবে নিজের পরিচিতি তৈরি করেন। তবে শুধুমাত্র রেডিও জকি হিসেবেই থেমে থাকেননি। বড়ো পর্দাতেও তাকে দেখা গিয়েছে। বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা মীর।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.