Arijit: সাফল্যের শীর্ষে পৌঁছেও একটা মানুষ ঠিক কতখানি সাধারণ হতে পারেন সেটাই বুঝিয়ে দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আরিজিৎ সিং (Arijit)। একদিকে যিনি তেমন তার অসাধারণ গানের মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছেন, তেমনি তিনি এতটাই সাধারণ যে কখনোই তাকে আলাদা করে দেখেননি দর্শকেরা।
তিনি যেন বাড়ির ছেলে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ২৩শে এপ্রিল ছিল বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এদিন উত্তরবঙ্গের সবকটি জেলা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভোট সম্পন্ন হয়েছে। সেই উপলক্ষ্যে নিজের বাড়ি জিয়াগঞ্জ পৌঁছেছিলেন অরিজিৎ।
যদিও বেশিরভাগ সময়টা তিনি নিজের বাড়িতেই থাকেন। যে ভিডিওটি উঠে এসেছে সেখানে দেখা যায় স্ত্রী কোয়েলের হাত ধরে ভোটকেন্দ্র থেকে বাইরে বেরোচ্ছেন তিনি। এরপর যখন সংবাদমাধ্যমের কর্মীরা তাকে বিভিন্ন প্রশ্ন করেন তিনি হাসিমুখে উত্তর দেন তিনি ভোট দিয়ে এসেছেন।
একইসাথে ঠাট্টা করে এটাও বলেন এখন যদি তিনি বেশি কথা বলেন তাহলে লোকে ভাববে তিনি নেতা হয়ে গিয়েছেন। ভীষণ সাবলীলভাবে কোনোরকম ভাবনা-চিন্তা ছাড়াই সকলের সাথে কথায় মশগুল হয়ে উঠেছিলেন তিনি। তার এই কথোপকথন ভীষণই পছন্দ করেছেন অনুরাগীরা।
তাইতো ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকে বলছেন এতো বড়ো শিল্পী হওয়া সত্ত্বেও যে কীভাবে মাটির কাছাকাছি থাকতে হয় তা এই শিল্পীর থেকে শেখা উচিত সকলের। কখনোই তার মধ্যে ঔদ্ধত্য বা অহংকার দেখা যায়নি। বরং বরাবর তিনি সাধারণ মানুষ হিসেবেই জীবনযাপন করেছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.