Vastu: শুভ মাস আশ্বিনে রয়েছে একাধিক অতিরিক্ত বিয়ের দিন! দুর্গাপুজো ছাড়াও কোন কোন পুজো রয়েছে এই মাসে?

Vastu: আশ্বিন মাস মানেই বাঙালির মনে পুজোর আবহ। বাতাসে কাশফুলের গন্ধ, ঢাকের বাদ্যি আর দুর্গাপুজোর অপেক্ষা—সব মিলিয়ে এই মাসের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন হিন্দুরা। তবে দুর্গাপুজোই নয়, আশ্বিন মাসে রয়েছে আরও একাধিক গুরুত্বপূর্ণ তিথি ও পুজো। পাশাপাশি চলতি বছরে এই মাসে রয়েছে বেশ কয়েকটি অতিরিক্ত বিয়ের দিনও।
যে চান্দ্রমাসে সাধারণত অশ্বিনী নক্ষত্রে অথবা তার অব্যবহিত পূর্ব বা পরবর্তী নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, তাকে ‘চান্দ্র আশ্বিন’ মাস বলা হয়। আবার সূর্যের কন্যা রাশিতে অবস্থানের সময়কে বলা হয় ‘সৌর আশ্বিন’। বঙ্গাব্দ অনুযায়ী এটি ষষ্ঠ মাস।

আশ্বিন মাসে অতিরিক্ত বিয়ের দিন

৪ আশ্বিন, ২১ সেপ্টেম্বর, সোমবার
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ২৯ মিনিটের মধ্যে মীন ও মেষ লগ্নে বিয়ের সময় রয়েছে। পুনরায় রাত ১১টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৫৬ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুক যোগে বিয়ের সময় রয়েছে।

৫ আশ্বিন, ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার
রাত ১০টা ২৩ মিনিট থেকে রাত ২টা ৫২ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুক যোগে বিয়ের সময় রয়েছে।

৯ আশ্বিন, ২৬ সেপ্টেম্বর, শনিবার
সন্ধ্যা ৬টা ৫৯ মিনিট থেকে রাত ৮টা ৯ মিনিটের মধ্যে মেষ লগ্নে বিয়ের সময়। এরপর রাত ১০টা ৭ মিনিট থেকে রাত ২টা ৩৬ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুক যোগে বিয়ের সময় রয়েছে।

১১ আশ্বিন, ২৮ সেপ্টেম্বর, সোমবার
সন্ধ্যা ৮টা ২ মিনিটের মধ্যে মীন ও মেষ লগ্নে বিয়ের সময় রয়েছে। এরপর রাত ১১টা ২৭ মিনিট থেকে রাত ২টা ২৮ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুক যোগে বিয়ের সময় রয়েছে।

১৪ আশ্বিন, ১ অক্টোবর, বৃহস্পতিবার
সন্ধ্যা ৭টা ৫০ মিনিট থেকে মীন ও মেষ লগ্নে সুতহিবুক যোগে বিয়ের সময় রয়েছে।

১৫ আশ্বিন, ২ অক্টোবর, শুক্রবার
রাত ৯টা ৫৫ মিনিট থেকে রাত ২টা ১৩ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুক যোগে বিয়ের সময় রয়েছে।

২৯ আশ্বিন, ১৬ অক্টোবর, শুক্রবার
সন্ধ্যা ৬টা ৫১ মিনিটের মধ্যে মীন ও মেষ লগ্নে সুতহিবুক যোগে বিয়ের সময় রয়েছে।

আশ্বিন মাসের গুরুত্বপূর্ণ পুজো ও তিথি

রাধাষ্টমী
২ আশ্বিন, ১৯ সেপ্টেম্বর, শনিবার পালিত হবে রাধাষ্টমী।
অষ্টমী তিথি শুরু হবে ১৮ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ১টা ৩ মিনিটে এবং শেষ হবে ১৯ সেপ্টেম্বর, শনিবার দুপুর ৩টা ২৭ মিনিটে।

একাদশী
একাদশী তিথি শুরু হবে ২১ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যা ৮টা ২ মিনিটে এবং শেষ হবে ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ৯টা ৪৪ মিনিটে।

পূর্ণিমা
পূর্ণিমা তিথি শুরু হবে ২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাত ১১টা ৮ মিনিটে এবং শেষ হবে ২৬ সেপ্টেম্বর, শনিবার রাত ১০টা ১৯ মিনিটে।

অমাবস্যা ও মহালয়া
অমাবস্যা তিথি শুরু হবে ৯ অক্টোবর, শুক্রবার রাত ৯টা ৩৭ মিনিটে এবং শেষ হবে ১০ অক্টোবর, শনিবার রাত ৯টা ২০ মিনিটে।
এই অমাবস্যাতেই পালিত হবে মহালয়া এবং শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যা-বিহিত পুজো।

শারদীয়া দুর্গাপুজোর গুরুত্বপূর্ণ তিথি
দুর্গাপুজোর আবহ শুরু হয়ে যাবে আশ্বিনের শেষদিকে। পঞ্চমী থেকেই শুরু হবে শারদীয়া পুজোর গুরুত্বপূর্ণ পর্ব।

শারদীয়া পঞ্চমী
পঞ্চমী তিথি শুরু হবে ১৪ অক্টোবর, বুধবার রাত ১টা ১৫ মিনিটে এবং শেষ হবে ১৫ অক্টোবর, বৃহস্পতিবার রাত ৩টা ২৬ মিনিটে।

শারদীয়া ষষ্ঠী
ষষ্ঠী তিথি শুরু হবে ১৫ অক্টোবর, বৃহস্পতিবার রাত ৩টা ২৭ মিনিটে এবং শেষ হবে ১৭ অক্টোবর, শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে।

Vastu: ছাতা হারানো শুভ না অশুভ? জ্যোতিষ ও লোকবিশ্বাসে কী বলা হয়

অর্থাৎ, আশ্বিন মাসে যেমন রয়েছে একাধিক শুভ বিয়ের দিন, তেমনই রয়েছে রাধাষ্টমী, একাদশী, পূর্ণিমা, মহালয়া এবং শারদীয়া দুর্গাপুজোর গুরুত্বপূর্ণ তিথি। ফলে বাঙালির কাছে এই মাসের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব যে বিশেষ, তা বলাই যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক