সায়ক বেরিয়ে যেতেই বদলে গেল ছবি, ‘ওঁর ভিডিয়ো দেখে অন্যরকম মনে হয়েছিল’, বললেন তনুশ্রী-ভরত

বিগ বস বাংলার ঘরে তিন সপ্তাহের সফর শেষ করে বিদায় নিলেন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী। রবিবারের পর্বে বিগ বসের বাড়ি থেকে চিরতরে বেরিয়ে যান তিনি। হাসিমুখে মূল দরজা পেরিয়ে গেলেও সায়কের বিদায়ে আবেগঘন হয়ে ওঠে গোটা বাড়ি। চোখের জল ধরে রাখতে পারেননি একাধিক প্রতিযোগী।

আগেই সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এই সপ্তাহান্তে বিগ বসের বাড়ি থেকে দু’জন প্রতিযোগী বিদায় নেবেন। সেই মতো শনিবার বেরিয়ে যান মডেল-অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর। এরপর রবিবারের পর্বে বিদায় নিতে হয় সায়ককে।

অভিনেতা হিসেবে কাজ করলেও সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই বেশি পরিচিত সায়ক। তাঁর একাধিক ভাইরাল ভিডিয়ো এবং বিতর্ক তাঁকে আলোচনায় এনেছে। পাশাপাশি বন্ধু দেবলীনা নন্দীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও একসময় কম চর্চা হয়নি। ফলে বিগ বসের ঘরে প্রবেশের আগে তাঁকে নিয়ে দর্শক এবং সহ-প্রতিযোগীদের একটা নির্দিষ্ট ধারণা তৈরি হয়েছিল।

তবে বিগ বসের বাড়িতে তিন সপ্তাহ কাটানোর পর সেই ধারণার অনেকটাই বদল ঘটেছে। অল্প সময়ের মধ্যেই সহ-প্রতিযোগীদের সঙ্গে তৈরি করে নিয়েছিলেন বেশ কিছু ঘনিষ্ঠ সম্পর্ক। এমনকী এই বাড়িতে এসেই প্রথম রুটি বানানো শিখেছিলেন বলেও জানা যায়। বাড়ি ছাড়ার আগে নিজের অনুভূতির কথাও লিখে যান সায়ক। সেখানে সম্পর্ককে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে তিনি জানান, বিগ বসের বাড়ি থেকে তিনি অনেক ভালো সম্পর্ক এবং ভালোবাসা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে মজা করে নিজের হাতের রুটির কথাও মনে করিয়ে দেন সতীর্থদের।

সায়কের বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তনুশ্রী। চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, সায়কের ভিডিয়ো দেখে তাঁর সম্পর্কে প্রথমে অন্যরকম ধারণা হয়েছিল। কিন্তু কাছ থেকে মানুষটিকে চেনার পর তাঁর সেই ধারণা বদলে যায়। তনুশ্রীর কথায়, সায়ক আসলে খুব ভালো মনের মানুষ।

অন্যদিকে অভিনেতা ভরত কলও সায়কের প্রশংসা করেন। তাঁর মতে, সায়ক এমন একজন মানুষ, যিনি অকারণে কারও সঙ্গে ঝামেলায় জড়ান না। এমনকী ক্যামেরার ফোকাস নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টাও তাঁর মধ্যে দেখা যায়নি। ভরত কলের কথায়, মানুষ হিসেবে সায়ক সত্যিই খুব ভালো।

সায়ক বেরিয়ে যাওয়ার পর এবার বিগ বস বাংলার ঘরের সমীকরণ কোন দিকে যায়, সেটাই দেখার। এরই মধ্যে টেলিপাড়ায় আরও একটি জোর গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস বিগ বস বাংলার ঘরে সারপ্রাইজ এন্ট্রি নিতে পারেন। গুঞ্জন সত্যি হলে চলতি সপ্তাহের মাঝামাঝি তাঁর প্রবেশ ঘটতে পারে। ফলে সায়কের বিদায়ের পর নতুন প্রতিযোগীর আগমন ঘরের খেলায় কতটা পরিবর্তন আনে, এখন সেদিকেই নজর দর্শকদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক