নন্দিনীকে বৌমা হিসেবে মেনে নেবেন রাজবীরের মা? ছেলের প্রেম নিয়ে কী বললেন তিনি?

‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীর দে পা রাখার পর থেকেই বদলাতে শুরু করেছে খেলার সমীকরণ। তবে প্রতিযোগিতার পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠতা। তাঁদের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। কেউ মনে করছেন, বিগ বসের ঘরে টিকে থাকার কৌশল হিসেবেই এই প্রেমের সমীকরণ তৈরি হয়েছে। আবার অনেকের ধারণা, রাজবীর ও নন্দিনীর সম্পর্কের মধ্যে রয়েছে সত্যিকারের ভালোবাসা। এই পরিস্থিতিতে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজবীরের মা। নন্দিনীকে কি ছেলের বৌমা হিসেবে দেখতে চান তিনি?

রাজবীরের জনপ্রিয়তা এবং বিগ বসের ঘরে তাঁর খেলা নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর মা। ছেলেকে বড় করে তোলার পিছনে যে অনেক পরিশ্রম রয়েছে, সে কথাও জানান তিনি। আজ ছেলের সাফল্য দেখে একজন মা হিসেবে গর্ব অনুভব করছেন। তবে বিগ বস বাংলায় অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা আগে থেকে মাকে জানাননি রাজবীর। মায়ের দুশ্চিন্তা বাড়তে পারে, সেই কারণেই বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। রাজবীরের মা জানান, শোয়ে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার মাত্র দু’দিন আগে তাঁকে সব কথা জানিয়েছিলেন ছেলে।

এই প্রসঙ্গে রাজবীরের মা বলেন, “ও তো আমাকে বলেইনি। বিগ বসে যাচ্ছে, জানে মা টেনশন করবে, এই করবে ওই করবে। ও আমাকে বলেইনি। যেদিন বিগ বসে পুরো মানে সেটেল হয়ে গেল, তার দুদিন আগে বলল।”

তিনি আরও জানান, একসময় তিনিই রাজবীরকে বাংলার বিগ বস দেখতে বলেছিলেন, যাতে প্রতিযোগিতার ধরন সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। তখন রাজবীর তাঁকে জানিয়েছিলেন, বিগ বসে অংশ নেওয়ার জন্যই তাঁর সঙ্গে কথাবার্তা চলছে।

ছেলের ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে রামকৃষ্ণ মিশনে কাটানো দিনগুলির কথাও তুলে ধরেন রাজবীরের মা। তাঁর কথায়, রাজবীরকে একসময় রামকৃষ্ণ মিশনে রাখা হয়েছিল। সেখানে প্রথমদিকে তাঁর স্বাধীনচেতা স্বভাব নিয়ে কারও কারও আপত্তি থাকলেও পরবর্তী সময়ে নিজের ভালো গুণের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি।

বিশেষ করে রামকৃষ্ণ মিশনের এক মহারাজজির প্রতি রাজবীরের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা উল্লেখ করেন তাঁর মা। সেই মহারাজজির উপস্থিতি তাঁকে ছেলের বিষয়ে অনেকটাই নিশ্চিন্ত রাখত বলেও জানান তিনি। রাজবীরের মায়ের কথায়, “রামকৃষ্ণ মিশনের আশ্রমের যে মহারাজজি ওর প্রাণ ছিল। আমি তো মহারাজজিকে সবসময় বলি ফোন করিস মহারাজজির খবর নিবি। ওই মহারাজজি থাকার জন্যই আমি কিন্তু অনেকটা সেফ ছিলাম। না হলে যে কোনও কিছু করুক, মহারাজজি তোকে বাঁচাবে।”

বিগ বসের ঘর থেকে এবার বিদায় নেবে কে? নন্দিনী নাকি অনুষ্কা, এলিমিনেশন ঘিরে জল্পনা তুঙ্গে!
বিগ বসের ঘর থেকে এবার বিদায় নেবে কে? নন্দিনী নাকি অনুষ্কা, এলিমিনেশন ঘিরে জল্পনা তুঙ্গে!

নন্দিনীকে কি বৌমা হিসেবে মেনে নেবেন রাজবীরের মা?

বিগ বস বাংলার ঘরে রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের মধ্যে চর্চা ক্রমশ বাড়ছে। তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ কী, তা নিয়েও কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে নন্দিনীর পরিবার রাজবীরকে জামাই হিসেবে মেনে নিতে প্রস্তুত বলে খবর ছড়িয়েছে। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজবীরের পরিবারও কি নন্দিনীকে একইভাবে গ্রহণ করবে? ছেলের পছন্দের মানুষ হিসেবে নন্দিনীকে নিয়ে আপত্তি নেই তাঁর মায়ের, এমনই ইঙ্গিত মিলেছে তাঁর বক্তব্যে। ছেলের সুখকেই নিজের সুখ বলে মনে করেন তিনি।

তবে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে এগোয়, তা জানতে অপেক্ষা করতে হবে। বিগ বসের ঘরের এই সম্পর্ক বাস্তব জীবনে পরিণতি পায় কি না, এখন সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক