‘এখন তো শয্যাদৃশ্য-যৌনতা জলভাত’, রেখা বিতর্কে মুখ খুললেন বিশ্বজিৎ

বলিউডের পুরনো বিতর্কগুলির মধ্যে অন্যতম অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও রেখার একটি চুম্বন দৃশ্য। কয়েক দশক আগে তাঁদের অভিনীত ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। সেই বিতর্কিত মুহূর্তের প্রসঙ্গ ফের উঠে এসেছে বিশ্বজিতের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

রেখার সঙ্গে সেই চুম্বন দৃশ্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা দাবি ও আলোচনা রয়েছে। ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইয়েও ঘটনাটির উল্লেখ করা হয়েছে। সেখানে দাবি করা হয়, শুটিংয়ের সময় রেখার সম্মতি ছাড়াই বিশ্বজিৎ তাঁকে চুম্বন করেছিলেন এবং দীর্ঘ সময় ধরে তাঁকে জড়িয়ে রেখেছিলেন। ঘটনায় অভিনেত্রী আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলেও বইটিতে উল্লেখ রয়েছে।

তবে এই অভিযোগের সত্যতা বারবার অস্বীকার করেছেন বিশ্বজিৎ। তাঁর দাবি, ঘটনাটিকে পরবর্তীকালে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও পুরনো সেই বিতর্ক নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। বিশ্বজিৎ জানান, ছবিটির প্রথম নাম ছিল ‘অঞ্জনা সফর’। পরে নাম পরিবর্তন করে ‘দো শিকারি’ রাখা হয়। সেই সময়ের সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যে ধরনের আলোচনা হত, তার সঙ্গে বর্তমান সময়ের বলিউডের তুলনাও করেন তিনি।

20260925 174840

বর্তমান ছবিতে চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপনা প্রসঙ্গে বিশ্বজিৎ ‘অ্যানিম্যাল’ ছবির প্রসঙ্গ টেনে আনেন। রণবীর কাপুর ও তৃপ্তি দিমরির ঘনিষ্ঠ দৃশ্যের উল্লেখ করে তিনি জানান, বর্তমান সময়ে সিনেমায় এমন দৃশ্য দর্শকদের কাছে অনেক বেশি স্বাভাবিক হয়ে উঠেছে। বিশ্বজিতের কথায়, বর্তমানে সিনেমায় চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যকে খুব একটা অস্বাভাবিক হিসেবে দেখা হয় না। এমনকী নায়ক-নায়িকার শয্যাদৃশ্যও এখন পর্দায় সহজেই দেখানো হয় এবং দর্শকরাও তা গ্রহণ করছেন বলে মন্তব্য করেন তিনি। ‘অ্যানিম্যাল’-এর একটি চুম্বন দৃশ্য তাঁকে বিস্মিত করেছিল বলেও জানান অভিনেতা।

20260925 174857

রেখার সঙ্গে সেই বিতর্কিত দৃশ্যের পর তাঁদের সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছিল কি না, সেই প্রশ্নও করা হয় বিশ্বজিৎকে। উত্তরে তিনি জানান, পরবর্তী সময়ে রেখা তাঁর প্রযোজিত ও পরিচালিত ছবিতেও কাজ করেছিলেন। তাঁদের মধ্যে কথাবার্তাও হয়েছিল। তবে পুরনো বিতর্ক নিয়ে আলাদা করে আলোচনা করার প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি।

অন্যদিকে, রেখাকে ঘিরে লেখা আত্মজীবনীমূলক বইয়ে যে বর্ণনা রয়েছে, তার সঙ্গে বিশ্বজিতের বক্তব্যের পার্থক্য স্পষ্ট। ফলে কয়েক দশক আগের সেই ঘটনা নিয়ে বিতর্ক এখনও পুরোপুরি থামেনি। সময়ের সঙ্গে বলিউডে অন্তরঙ্গ দৃশ্যের উপস্থাপনা কতটা বদলেছে, বিশ্বজিতের সাম্প্রতিক মন্তব্য সেই পুরনো বিতর্ককেই ফের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক