Dev: কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য সময় বের করে নিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব (Dev)। সম্প্রতি পরিবারের সঙ্গে টাকিতে, ইছামতী নদীর তীরে সময় কাটানোর বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা।
ছবিগুলিতে দেবকে কখনও মায়ের সঙ্গে, আবার কখনও পরিবারের সদস্যদের সঙ্গে হাসি-আনন্দে মেতে থাকতে দেখা গিয়েছে। ছবির সবচেয়ে নজরকাড়া মুহূর্তগুলির একটিতে দেখা যায়, নীল আকাশ আর নদীর জলকে সাক্ষী রেখে দেব ও তার মা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন।
অন্য একটি ছবিতে পরিবারের সদস্যদের সঙ্গে দেবের আন্তরিক মুহূর্ত ধরা পড়েছে। তারকা-ঝলমলে জীবনের বাইরে এই একেবারে ঘরোয়া দেবের ছবি অনুরাগীদেরও বেশ ভালো লেগেছে। বর্তমানে দেবের হাতে একাধিক কাজ। একদিকে চলছে ‘দেশু ৭’-এর প্রচার, অন্যদিকে তার জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’ নিয়েও ব্যস্ততা রয়েছে।
আরও পড়ুন,
Mimi: শরীর খারাপ, তবুও কৃষ্ণভক্তিতে মগ্ন মিমি! জন্মাষ্টমীর পুজোয় ব্রতী অভিনেত্রী
এই ব্যস্ততার মধ্যেই পরিবারের সঙ্গে এমন ছোট্ট ছুটি যে অভিনেতার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তার সাম্প্রতিক ছবিগুলিই যেন তার প্রমাণ। এর আগেও পরিবারের প্রতি দেবের টান বারবার প্রকাশ্যে এসেছে। সম্প্রতি বিশেষ একটি ছবির প্রদর্শনীতেও বাবা-মাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এদিকে ‘দেশু ৭’-কে ঘিরেও দেবকে নিয়ে চর্চা তুঙ্গে।
শুভশ্রীর সঙ্গে দীর্ঘ প্রায় এক দশক পর জুটি হিসেবে ফের পর্দায় দেখা যাবে তাকে। সিনেমার প্রচারে দু’জনের সাম্প্রতিক বন্ধুত্বপূর্ণ সমীকরণও দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি করেছে। তবে সব আলোচনা থেকে খানিক দূরে, পরিবারের সঙ্গে ইছামতীর পাড়ে দেবের এই সাদামাটা সময় কাটানোর ছবিগুলি যেন মনে করিয়ে দেয় সুপারস্টার হলেও পরিবারের কাছে তিনি এখনও সেই আদরের ছেলে, ভাই এবং প্রিয় মানুষ।
আরও পড়ুন,
Koel: নতুন সিনেমার শুভ মহরতে কোয়েল মল্লিক, প্রকাশ্যে এলো ‘স্পর্ধা’র ঝলক

Sudeshna has been writing entertainment reports since 2021.