Dev: অভিনয়, প্রযোজনা এবং পরিচালনা একসঙ্গে একাধিক দায়িত্ব সামলে বেশ কিছুদিন ধরেই ব্যস্ত সময় কাটাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব (Dev) তবে কাজের ব্যস্ততা যতই থাকুক, পরিবারের জন্য সময় বের করতে ভোলেন না অভিনেতা। সাম্প্রতিক পোস্টে যেন সেই ঘরোয়া দেবকেই আরও একবার দেখতে পেলেন অনুরাগীরা।
সম্প্রতি ‘DeSu7’-এর শ্যুটিংয়ের ব্যস্ততা শেষ করেছেন দেব। এই সিনেমার হাত ধরেই পরিচালক হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। শ্যুটিং শেষ হওয়ার পর দেব নিজেই জানিয়েছিলেন, তার প্রথম সিনেমা তৈরির অভিজ্ঞতা ছিল অত্যন্ত বিশেষ।
এরপরই কাজের ব্যস্ততার বাইরে পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত ধরা পড়ছে তার সাম্প্রতিক পোস্ট ও উপস্থিতিতে। সম্প্রতি একটি বিশেষ
পোস্ট করেছেন অভিনেতা। যেখানে তাদের সপরিবারে দেখা গিয়েছে। কখনো জলের ধারে ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছেন সকলে।
আবার কখনো মা’কে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন ঘরে। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘ফ্যামিলির সাথে ব্যস্ত আছি তাই।’ আসলে বহুদিন পর তাকে নতুন ক্যাপশন দিতে দেখা গেল ছবিতে। যা দেখামাত্র তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই তাদের আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
প্রিয়জনদের পাশে নিয়ে তার এই উপস্থিতি ফের মনে করিয়ে দিল, তারকা জীবনে ঝলমলের পাশাপাশি পরিবারও তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ‘DeSu7’ ঘিরে এখন থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। দীর্ঘ বিরতির পর দেব ও শুভশ্রীকে একসঙ্গে পর্দায় দেখা যাবে এই সিনেমাতে।

Sudeshna has been writing entertainment reports since 2021.