Subhasree: ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে?’ এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন সহ-অভিনেতা দেবের উদ্দেশ্যে! হয়তো অনেকেই বুঝতে পেরে গিয়েছেন কী কারণে শুভশ্রী (Subhasree) এমন প্রশ্ন করেছেন দেবকে। আসলে ‘ধুমকেতু’ সিনেমা মুক্তি পাওয়ার সময় নানান সমালোচনা তৈরি হয়েছিল।
একে অপরের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল দু’জনের। তবে ‘ধুমকেতু’র প্রমোশন থেকেই ফের বন্ধুত্ব শুরু হয়েছে তাদের। একটি সাক্ষাৎকারে দেব বলেছিলেন যেহেতু শুভশ্রী দুই বাচ্চার মা হয়ে গিয়েছেন, তাই তার মধ্যে আর পুরনো ইনোসেন্স নেই। সেটিই এবার মজার ছলে খোঁচা দিয়ে বললেন অভিনেত্রী।
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে জানিয়েছেন তাদের আগামী সিনেমার প্রথম গান ‘তোর শুধু তোর’ মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। তবে সেখানে কমেন্টবক্সে দেবকে উদ্দেশ্য করে খোঁচা দিতেও ভোলেননি তিনি। লিখেছেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে?’
একইসাথে সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ”DeSu7- এর প্রথম গান ‘তোর শুধু তোর’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে! এক অসাধারণ সঙ্গীত যাত্রার জন্য প্রস্তুত হন।” একদিকে যেমন পছন্দের জুটির নতুন সিনেমার প্রথম গান মুক্তির খবর, অন্যদিকে এই মজাদার মন্তব্য সবমিলিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো সরগরম হয়ে উঠেছে।
অন্যদিকে দেব আবার বর্তমানে ব্যস্ত রয়েছেন ফ্যামিলি নিয়ে। দীর্ঘ কাজের পর কিছুটা সময় নিয়েছেন পরিবারের সাথে কাটানোর জন্য। এরই মাঝে শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এই ছবি। এক কথায় বলতে গেলে এখন দেব-শুভশ্রী জমজমাট হয়ে উঠেছে।
আরও পড়ুন,
Dev: শ্যুটিং-ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে দেব, তারকা হয়েও ঘরেই খোঁজেন শান্তি

Sudeshna has been writing entertainment reports since 2021.